Galaxy Unpacked

Galaxy Unpacked - ख़बरें

  • পাসপোর্টের মতো দেখতে ফোন থেকে হাত ও চোখে পড়ার স্মার্ট গ্যাজেট, Samsung আগামী সপ্তাহে আনছে একঝাঁক চমক
    স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট জুলাই 22 লন্ডনে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় সন্ধ্যা 6:30 থেকে ব্র্যান্ডের কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, এবং নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। সেই দিন Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, Galaxy Watch Ultra 2, এবং Galaxy Glasses আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। Samsung Galaxy Z Fold 8 Ultra এই বছর ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন। এর ভিতরে ও বাইরের দিকে যথাক্রমে 8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার সঙ্গে আসতে পারে।
  • লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
    Samsung-এর পরবর্তী Galaxy Unpacked আগামী জুলাই 22 অনুষ্ঠিত হচ্ছে। সেখানে Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch Ultra 2 লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এখনএকাধিক ডিভাইসেরই ছবি অনলাইনে ফাঁস হয়েছে। Galaxy Z Fold 7 বা তার আগের মডেলগুলোর তুলনায় Galaxy Z Fold 8-এর চ্যাসিস আরও খাটো ও চওড়া হবে। Galaxy Watch 9 ডার্ক গ্রে, সিলভার, ও ব্ল্যাক কালারে দেখা গিয়েছে। Watch Ultra 2 ব্ল্যাক ও ডার্ক গ্রে কালার স্কিমে উপলব্ধ হবে। Galaxy Z Flip 8 ল্যাভেন্ডার, গ্রাফাইট, এবং ক্রিম রঙে বিক্রি হবে।
  • 2026 সালের দ্বিতীয় Samsung Galaxy Unpacked-এর দিন ঘোষণা হল, একসঙ্গে তিনটি দুর্ধর্ষ ফোন আসতে পারে
    আগামী জুলাই 22 Samsung সংস্থার পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যা 6:30 থেকে কোম্পানির ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ওয়েবসাইট, এবং নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। Samsung কী কী প্রোডাক্ট লঞ্চ করবে, তা এখনও ঘোষণা করেনি। তবে সাম্প্রতিক রিপোর্ট Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, এবং Galaxy Watch Ultra 2-এর দিকে ইঙ্গিত করছে।
  • Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের আকার বুঝে শোনাবে সাউন্ড
    Samsung Galaxy Buds 4 ও Galaxy Buds 4 Pro AI-চালিত নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তির সাথে এসেছে, যা আশেপাশের শব্দ বিশ্লেষণ করে ব্যাকগ্রাউন্ডে কথাবার্তা ও যানবাহনের শব্দ ফিল্টার করে দেয়। অ্যাডাপ্টিভ EQ ফিচার কানের আকার ও ইয়ারবাড কীভাবে পরা হয়েছে তার উপর ভিত্তি করে সাউন্ড প্রোফাইল অপ্টিমাইজ করতে সক্ষম।
  • Samsung Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2nm প্রসেসর ও প্রাইভেসি ডিসপ্লে ফিচারের সাথে লঞ্চ হল
    Samsug Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2 ন্যানোমিটার Exynos 2600 চিপসেটের সাথে এসেছে। ফোনগুলি নাও অ্যাসিস্ট, কল স্ক্রিন, ফটো অ্যাসিস্ট, ক্রিয়েটিভ স্টুডিও, বিক্সবি ডিভাইস এজেন্ট, ও প্রাইভেসি এলার্টের মতো ফিচার্স অফার করে। দুই ফোনের ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম নতুনভাবে ডিজাইন করে চিপসেটের প্রান্তে স্থানান্তরিত করা হয়েছে। ফলে তাপ অপসারণের ক্ষমতা 29 শতাংশ বৃদ্ধি পেয়েছে।
  • Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
    Samsung Galaxy S26 Ultra একাধিক উন্নত AI ফিচার্সের সাথে এসেছে। কল স্ক্রিন অচেনা নম্বর থেকে ফোন এলে কল নিজে থেকেই রিসিভ করে এবং লাইভ ট্রান্সক্রিপ্ট দেখায়। ফলে ইউজার কর ধরার আগেই কলারের উদ্দেশ্য জানতে পারবে। প্রাইভেসি ডিসপ্লে ফিচার 30 ডিগ্রির বেশি কোণ থেকে স্ক্রিনের দৃশ্যমানতা কমিয়ে দেয়। যিনি ফোন ব্যবহার করছেন, তার কাছে ডিসপ্লে স্পষ্ট ও পরিষ্কার থাকে। কেউ পাশ থেকে দেখার চেষ্টা করলে, পুরো অন্ধকার দেখবে। চাইলে ফিচারটি বন্ধ করে রাখা যাবে।
  • Samsung Galaxy S26 Series লঞ্চ হচ্ছে আজ, এমন ফিচার থাকবে যে কল্পনা করতে পারবেন না
    Samsung Galaxy S26 সিরিজের সমস্ত মডেলে প্রাইভেসি ডিসপ্লে নামে একটি বিশেষ ফিচার থাকবে। এটি চালু থাকা অবস্থায় পাশের কোণ থেকে ডিসপ্লে অন্ধকার ও অস্পষ্ট হয়ে যায়। কিন্তু যিনি ফোন ব্যবহার করছেন, তার কাছে ডিসপ্লে একেবারে স্পষ্ট ও পরিষ্কার থাকে। কেউ পাশ থেকে ফোন দেখার চেষ্টা করলে, তারা স্ক্রিনের লেখা বা অন্য কনটেন্ট স্পষ্টভাবে বুঝতে পারবে না।
  • Samsung Galaxy S26 Ultra-র গোপন ফিচারের ভিডিও প্রকাশ্যে এল, পাশ থেকে কেউ স্ক্রিন দেখতে পাবে না
    ইউটিউবার সাহিল কারোল দাবি করেছেন, তিনি লঞ্চের আগেই 12,000 দিরহাম (প্রায় 2.96 লক্ষ টাকা) দিয়ে Galaxy S26 Ultra কিনেছেন। ভিডিও পোস্ট করে তিনি বহুদিনের জল্পনায় থাকা প্রাইভেসি স্ক্রিন ফিচারের ডেমো প্রদর্শন করেছেন। এটি পাশের কোণ থেকে ডিসপ্লে দেখা খুব মুশকিল করে দেয়। ভিড়ভাট্টা পরিবেশে অনেক সময় দরকারে ফোনে এমন সংবেদশীল তথ্য খুলতে হয়, যেগুলো আমরা অন্যদের দেখাতে চাই না। প্রযুক্তিটি সেই কথা মাথায় রেখে তৈরি হয়েছে।
  • Samsung ভক্তদের জন্য খারাপ খবর, Galaxy S26 সিরিজ লঞ্চের এক সপ্তাহ আগে উদ্বেগ
    রিপোর্ট বলছে, Samsung নাকি গত বছর Galaxy S25 সিরিজের দাম বাড়ানোর পরিকল্পনা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে কোম্পানির মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ-এর হস্তক্ষেপে ফ্ল্যাট প্রাইসিং বজায় রখা সম্ভব হয়। ফলে দাম অপরিবর্তিত থেকে যায়। কিন্তু এই বছর মেমরি চিপের দাম বৃদ্ধির ফলে অতিরিক্ত ব্যয় বহন করা কঠিন হয়ে উঠছে। টিএম রোহ মূল্যবৃদ্ধি ঠেকাতে পারবেন না বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা।
  • Samsung Galaxy S26 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রি-বুক করলে 50,000 টাকার পুরষ্কার জেতার সুযোগ
    25 ফেব্রুয়ারি Samsung Galaxy Unpacked ইভেন্টে Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra লঞ্চ হবে। ভারতে ফোনগুলির প্রি-বুকিং আরম্ভ হয়েছে। 999 টাকায় প্রি-রিজার্ভ করে ভিআইপি পাস পাওয়া যাবে। এই পাসের মাধ্যমে ক্রেতারা 5,000 টাকা মূল্যের ই-স্টোর ভাউচার পাবে, যা নতুন গ্যালাক্সি ফোন কেনার সময় ব্যবহার করা যাবে। প্রি-রিজার্ভ করা গ্রাহকরা 50,000 টাকা মূল্যের একটি গিভঅ্যাওয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।
  • Samsung-এর নতুন চমক, বাজেট থেকে মিড-রেঞ্জে তিন দুর্দান্ত স্মার্টফোন আনছে
    বাজেট-ফ্রেন্ডলি Samsung Galaxy A07 5G ডিসেম্বরে অথবা 2026 সালের জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে। এটি আগামী বছর প্রথম Galaxy Unpacked ইভেন্টের আগেই মুক্তি পেতে পারে, যা সাধারণত জানুয়ারি মাসে Galaxy S সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি লঞ্চ করার জন্য অনুষ্ঠিত হয়।
  • Samsung-এর জোড়া চমক, Galaxy S25 FE ও Galaxy Tab S11 সিরিজ লঞ্চ হচ্ছে আগামীকাল
    Samsung Galaxy S25 FE ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 6.7 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকবে যা 120Hz রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন অফার করবে।
  • ECG থেকে প্রেশার মাপা সবই করবে হাতের ঘড়ি! লঞ্চ হল Samsung Galaxy Watch 8, Watch 8 Clasic
    Samsung Galaxy Watch 8 এবং Watch 8 Classic হার্ট রেট মনিটরিং, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ECG) ট্র্যাকিং, ব্লড প্রেশার মনিটরিং, স্লিপ অ্যানালাইসিস, স্ট্রেস মনিটরিং-সহ বিভিন্ন ফিটনেস এবং হেলথ ট্র্যাকিং ফিচার্সের সাথে এসেছে। পাশাপাশি, স্মার্টওয়াচটিতে বডি কম্পোজিশন অর্থাৎ শরীরে চর্বি, পেশী, হাড়, ও জলের অনুপাত মাপা যায়। ক্রনিক রোগের ঝুঁকি কমাতে সঠিক বডি কম্পোজিশন খুবই গুরুত্বপূর্ণ।
  • ফোল্ডেবল ফোনের শখ মেটাতে সাশ্রয়ী মূল্যে ভারতে এল Samsung Galaxy Z Flip 7 FE
    Samsung Galaxy Z Flip 7 FE প্রচুর AI ফিচার্সের সাথে এসেছে, যার মধ্যে জেমিনি লাইভ, নাউ ব্রিফ, নাউ বার, এআই সিলেক্ট, রাইটিং অ্যাসিস্ট, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল-টু-সার্চ, নোট অ্যাসিস্ট উল্লেখযোগ্য। ব্যবহারকারীর গোপনীয়তা এবং সুরক্ষার জন্য, ফোনটি পার্সোনাল ডেটা ইঞ্জিনের সাথে এসেছে। এটি আপনার ডেটা সংগ্রহ এবং এনক্রিপ্ট করে নক্স ভল্টে রেখে দেয়।
  • Samsung Galaxy Z Fold 7 বাজার কাঁপিয়ে 16 জিবি র‍্যাম ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল
    Samsung Galaxy Z Fold 7 তিনটি রিয়ার ক্যামেরার সাথে এসেছে৷ মেইন ক্যামেরাটি 200 মেগাপিক্সেলের। আর 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ও 3x জুম অপটিক্যাল জুম সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে৷ কভার স্ক্রিনে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিতরের আরেকটি 10 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Galaxy Unpacked - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »