Tecno Spark Go 3 ভারতে মাত্র 8,999 টাকায় হাজির, সিম ছাড়াই কথা বলা যাবে ফোনে!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 জানুয়ারী 2026 14:52 IST
হাইলাইট
  • Tecno Spark Go 3 অফলাইন কলিং ফিচার্সের সাথে এসেছে
  • 1.2 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ক্ষতি হবে না
  • স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট আছে

Tecno Spark Go 3 supports calling without a network or internet connection

Photo Credit: Tecno

Tecno Spark Go 3 শুক্রবার 9,000 টাকার কম দামে ভারতে লঞ্চ হয়েছে। এই বাজেট স্মার্টফোনের অন্যতম আকর্ষণ FreeLink 2.0 অফলাইন কলিং ফিচার, যার মাধ্যমে নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই দু'জন Tecno ফোন ব্যবহারকারীরা প্রায় 1.5 কিলোমিটার দূরত্বের মধ্যে কল করে কথা বা মেসেজ পাঠাতে পারবে। ফোনটিতে IP64 স্তরের জল ও ধুলো রোধী ক্ষমতা রয়েছে। সংস্থার দাবি, এটি 1.2 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ক্ষতি হবে না। Tecno Spark Go 3 এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz ডিসপ্লে, Ella AI অ্যাসিস্ট্যান্ট, 8 জিবি র‍্যাম (4 জিবি ভার্চুয়াল র‍্যাম অর্ন্তভুক্ত), ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, AI রাইটিং, ইত্যাদি।

Tecno Spark Go 3 স্পেসিফিকেশন ও ফিচার্স

টেকনো স্পার্ক গো 3 মডেলের সামনে 6.75 ইঞ্চি ডট নচ আইপিএস ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), ও 260 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনের স্ক্রিন সর্বাধিক 580 নিট ব্রাইটনেস অফার করবে বলে জানানো হয়েছে। স্মার্টফোনটি 8.19 মিমি পুরু এবং ওজন 182.6 গ্রাম। এই ফোনে Android 15 নির্ভর HiOS কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

টেকনোর নতুন হ্যান্ডসেটে অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই বাজেট ফ্রেন্ডলি 4G প্রসেসর 1.8 গিগাহার্টজের দু'টি কর্টেক্স A75 কোর ও ছয়টি 1.8 গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স A55 কোর নিয়ে গঠিত। এতে গ্রাফিক্সের জন্য ARM Mali G57 MP1 জিপিইউ রয়েছে। চিপটি 4 জিবি LPDDR4X র‍্যাম এবং 64 জিবি EMMC অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

Tecno Spark Go 3 এর র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি (4 জিবি + 4 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। আবার মাইক্রো SD কার্ড দিয়ে ইন্টার্নাল স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনের সামনে ও পিছনে যথাক্রমে 13 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি, যার সাথে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Tecno Spark Go 3 দাম

Tecno Spark Go 3 এর 4 জিবি র‍্যাম এবং 64 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনের দাম ভারতে 8,999 টাকা রাখা হয়েছে। ফোনটি টাইটেনিয়াম গ্রে, গ্যালাক্সি ব্লু, অরোরা পার্পল, এবং ইঙ্ক ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। হ্যান্ডসেটটি জানুয়ারি 23 থেকে Amazon এবং অফলাইন রিটেল স্টোরে কেনা যাবে। পরবর্তীতে ফ্লিপকার্টে বিক্রি করার কথাও জানানো হয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Most games run smoothly
  • Offers long battery life
  • Lightweight
  • Large display
  • Bad
  • Takes very long to charge
  • Passable camera performance
 
KEY SPECS
Display 6.74-inch
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5,000mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.