আগামীকাল লঞ্চ হবে Vivo S1 Pro; এক নজরে সব তথ্য

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 জানুয়ারী 2020 15:46 IST
হাইলাইট
  • Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট
  • 4 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Vivo S1 Pro

Vivo S1 Pro ফোনে 32MP সেলফি ক্যামেরা থাকবে

4 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Vivo S1 Pro। মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Vivo S1 Pro। চিনে লঞ্চ হওয়া সেই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল। চলতি সপ্তাহে সম্পূর্ণ নতুন রূপে  ফিলিপিন্সে এই ফোন লঞ্চ করেছে Vivo। নতুন Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।

অন্তত তিনটি রঙে ভারতে লঞ্চ হবে Vivo S1 Pro। সাদা, কালো ও নীল রঙে লঞ্চ হবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Amazon.in ওয়েবসাইটে এই ফোনের জন্য আলাদা পেজ তৈরি হয়েছে। ভারতে Vivo অনলাইন স্টোর ছাড়াও Amazon.in থেকে পাওয়া যাবে নতুন Vivo S1 Pro। এই ফোনের পিছনে থাকছে ডায়মন্ড শেপ ক্যামেরা মডিউল। ফিলিপিন্সে এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 22,500 টাকা।

Vivo S1 Pro গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। মে মাসে চিনে লঞ্চ হওয়া Vivo S1 Pro ফোনে Snapdragon 675 চিপসেট ব্যবহার হয়েছিল।

Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo S1 Pro ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo S1 Pro ফোনে থাকছে  4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। Vivo S1 Pro গ্লোবাল ভেরিয়েন্টের ওজন 186.7 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stylish design
  • Good selfie camera
  • Vivid display
  • Solid battery life
  • Bad
  • Hybrid SIM slot
  • Underwhelming performance for the price
  • Rear cameras could be better
  • Funtouch OS feels bloated
 
KEY SPECS
Display 6.38-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo S1 Pro, Vivo S1 Pro Specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Maps সম্পূর্ণ নতুন রূপে হাজির, AI চেনাবে পথ, রাস্তাঘাট দেখা যাবে 3D-তে
  2. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  3. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  4. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  5. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  6. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  7. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  8. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  9. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
  10. Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.