Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo S1 Pro ফোনে 32MP সেলফি ক্যামেরা থাকবে
4 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Vivo S1 Pro। মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Vivo S1 Pro। চিনে লঞ্চ হওয়া সেই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল। চলতি সপ্তাহে সম্পূর্ণ নতুন রূপে ফিলিপিন্সে এই ফোন লঞ্চ করেছে Vivo। নতুন Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।
অন্তত তিনটি রঙে ভারতে লঞ্চ হবে Vivo S1 Pro। সাদা, কালো ও নীল রঙে লঞ্চ হবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Amazon.in ওয়েবসাইটে এই ফোনের জন্য আলাদা পেজ তৈরি হয়েছে। ভারতে Vivo অনলাইন স্টোর ছাড়াও Amazon.in থেকে পাওয়া যাবে নতুন Vivo S1 Pro। এই ফোনের পিছনে থাকছে ডায়মন্ড শেপ ক্যামেরা মডিউল। ফিলিপিন্সে এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 22,500 টাকা।
Vivo S1 Pro গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। মে মাসে চিনে লঞ্চ হওয়া Vivo S1 Pro ফোনে Snapdragon 675 চিপসেট ব্যবহার হয়েছিল।
Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo S1 Pro ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo S1 Pro ফোনে থাকছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। Vivo S1 Pro গ্লোবাল ভেরিয়েন্টের ওজন 186.7 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale