Vivo S সিরিজ ছয় বছর পর দেশে ফিরছে, লঞ্চের আগেই ফাঁস ছবি, থাকবে প্রিমিয়াম ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 জুলাই 2026 12:02 IST
হাইলাইট
  • Vivo S2 মডেলের ফাঁস হওয়া পোস্টারে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে
  • Vivo S সিরিজ ছয় বছর পর দেশের বাজারে ফিরছে
  • Vivo S2 সম্প্রতি GSMA ও BIS ডেটাবেসে লিস্টেড হয়েছে

Vivo S1 was launched in India back in 2019

Photo Credit: Vivo

Vivo S2 স্মার্টফোনের ভারতে আগমন একপ্রকার পাকা হয়ে গেল। Vivo এখনও লঞ্চের তারিখ বা টিজার প্রকাশ না করলেও, ফোনটির একটি প্রচারমূলক (প্রোমোশনাল) পোস্টার অনলাইনে ফাঁস হয়েছে। সেই পোস্টার থেকে ইঙ্গিত মিলছে যে, এটি খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। Vivo S সিরিজ ছয় বছর পর দেশের বাজারে ফিরছে। ক্যামেরা এবং ডিজাইনকে প্রাধান্য দিয়ে 2019 সালের আগস্টে Vivo S1 ভারতে লঞ্চ হয়েছিল। 2020 সালের জানুয়ারিতে Vivo S1 Pro আরও উন্নত ফিচার্সের সঙ্গে বাজারে এসেছিল। তারপর Vivo S সিরিজের অধীনে কোনও নতুন মডেল এ দেশে আসেনি।

Vivo S2 স্মার্টফোনের পোস্টার লিক হল

91মোবাইলস হিন্দি Vivo S2 মডেলের একটি পোস্টার ফাঁস করেছে, যা তারা অফলাইন রিটেল পার্টনারদের থেকে পেয়েছে বলে দাবি করা হয়েছে। পোস্টারে "Vivo S সিরিজ কামিং সুন" ট্যাগলাইন দেখা গিয়েছে। ফলে মনে করা হচ্ছে, প্রায় ছয় বছর পর Vivo S লাইনআপ ভারতে প্রত্যাবর্তন করছে।

লিক হওয়া পোস্টার থেকে আসন্ন ভিভো এস2 মডেলের ডিজাইনেরও আভাস মিলেছে। এতে হরাইজন্টাল রিয়ার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে, যার সঙ্গে Vivo X300 FE-এর মিল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।

একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, Vivo S2 জুলাইয়ে ভারতে প্রবেশ করতে পারে। ডিভাইসটির দাম 45,000 থেকে 50,000 টাকার মধ্যে হওয়ার জল্পনা রয়েছে। এটি ফটোগ্রাফি-কেন্দ্রিক একটি প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে আসবে। এতে হালকা এবং পাতলা ডিজাইন থাকবে বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, Vivo S2 সম্প্রতি V2576 মডেল নম্বরের সঙ্গে GSMA ডেটাবেসে দেখা গিয়েছে। এছাড়াও, ডিভাইসটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটেও লিস্টেড হয়েছে। সংস্থা কবে বাজারে আনার ঘোষণা করে, সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, Vivo S1 ভারতে 17,990 টাকায় (4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ) লঞ্চ হয়েছিল। ভিভোর এই ফোনে FHD+ রেজোলিউশনের 6.38 ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন রয়েছে। হ্যান্ডসেটে MediaTek Helio P65 প্রসেসর আছে। এতে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 4,500mAh ব্যাটারি, যার সাথে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Vivo S1 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এতে 16 মেগাপিক্সল Sony IMX499 সেন্সর (প্রাইমারি), 8 মেগাপিক্সেল AI সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং 2 মেগাপিক্সলের বোকেহ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে 32 মেগাপিক্সেল  ক্যামেরা বর্তমান।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Quick in-display fingerprint scanner
  • Bundled 18W fast charger
  • Bad
  • Average CPU performance
  • Cameras could’ve been better
  • Micro-USB port
 
KEY SPECS
Display 6.38-inch
Processor MediaTek Helio P65
Front Camera 32-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stylish design
  • Good selfie camera
  • Vivid display
  • Solid battery life
  • Bad
  • Hybrid SIM slot
  • Underwhelming performance for the price
  • Rear cameras could be better
  • Funtouch OS feels bloated
 
KEY SPECS
Display 6.38-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
  2. Vivo S সিরিজ ছয় বছর পর দেশে ফিরছে, লঞ্চের আগেই ফাঁস ছবি, থাকবে প্রিমিয়াম ক্যামেরা
  3. আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
  4. পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
  5. কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
  6. 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি-সহ দুর্দান্ত Tecno ফোনের সেল শুরু, মিলছে 3,000 টাকা ছাড়
  7. Redmi Note 17 এই দিন ভারতে আসছে, 8000mAh ব্যাটারি ও OLED স্ক্রিন-সহ লঞ্চ
  8. লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম
  9. কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ
  10. UPI-তে আসছে বড় পরিবর্তন, স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই হবে অনলাইন পেমেন্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.