2020 সালের জানুয়ারিতে Vivo S1 Pro লঞ্চের পর Vivo S সিরিজের অধীনে কোনও নতুন মডেল ভারতে আসেনি।
Photo Credit: Vivo
Vivo S1 was launched in India back in 2019
Vivo S2 স্মার্টফোনের ভারতে আগমন একপ্রকার পাকা হয়ে গেল। Vivo এখনও লঞ্চের তারিখ বা টিজার প্রকাশ না করলেও, ফোনটির একটি প্রচারমূলক (প্রোমোশনাল) পোস্টার অনলাইনে ফাঁস হয়েছে। সেই পোস্টার থেকে ইঙ্গিত মিলছে যে, এটি খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। Vivo S সিরিজ ছয় বছর পর দেশের বাজারে ফিরছে। ক্যামেরা এবং ডিজাইনকে প্রাধান্য দিয়ে 2019 সালের আগস্টে Vivo S1 ভারতে লঞ্চ হয়েছিল। 2020 সালের জানুয়ারিতে Vivo S1 Pro আরও উন্নত ফিচার্সের সঙ্গে বাজারে এসেছিল। তারপর Vivo S সিরিজের অধীনে কোনও নতুন মডেল এ দেশে আসেনি।
91মোবাইলস হিন্দি Vivo S2 মডেলের একটি পোস্টার ফাঁস করেছে, যা তারা অফলাইন রিটেল পার্টনারদের থেকে পেয়েছে বলে দাবি করা হয়েছে। পোস্টারে "Vivo S সিরিজ কামিং সুন" ট্যাগলাইন দেখা গিয়েছে। ফলে মনে করা হচ্ছে, প্রায় ছয় বছর পর Vivo S লাইনআপ ভারতে প্রত্যাবর্তন করছে।
লিক হওয়া পোস্টার থেকে আসন্ন ভিভো এস2 মডেলের ডিজাইনেরও আভাস মিলেছে। এতে হরাইজন্টাল রিয়ার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে, যার সঙ্গে Vivo X300 FE-এর মিল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, Vivo S2 জুলাইয়ে ভারতে প্রবেশ করতে পারে। ডিভাইসটির দাম 45,000 থেকে 50,000 টাকার মধ্যে হওয়ার জল্পনা রয়েছে। এটি ফটোগ্রাফি-কেন্দ্রিক একটি প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে আসবে। এতে হালকা এবং পাতলা ডিজাইন থাকবে বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, Vivo S2 সম্প্রতি V2576 মডেল নম্বরের সঙ্গে GSMA ডেটাবেসে দেখা গিয়েছে। এছাড়াও, ডিভাইসটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটেও লিস্টেড হয়েছে। সংস্থা কবে বাজারে আনার ঘোষণা করে, সেটাই এখন দেখার বিষয়।
প্রসঙ্গত, Vivo S1 ভারতে 17,990 টাকায় (4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ) লঞ্চ হয়েছিল। ভিভোর এই ফোনে FHD+ রেজোলিউশনের 6.38 ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন রয়েছে। হ্যান্ডসেটে MediaTek Helio P65 প্রসেসর আছে। এতে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 4,500mAh ব্যাটারি, যার সাথে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
Vivo S1 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এতে 16 মেগাপিক্সল Sony IMX499 সেন্সর (প্রাইমারি), 8 মেগাপিক্সেল AI সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং 2 মেগাপিক্সলের বোকেহ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset