3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 অগাস্ট 2025 20:26 IST
হাইলাইট
  • Vivo T4 Pro ফোনে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে
  • এটি ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে
  • Vivo T4 Pro এর সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে

Vivo T4 Pro ব্লেজ গোল্ড ও নাইট্রো ব্লু রঙে পাওয়া যাচ্ছে

Photo Credit: Vivo

আজ, শুক্রবার থেকেই ভারতে Vivo T4 Pro এর সেল শুরু হয়ে গেল। এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন বেশ কিছু নজরকাড়া ফিচার্সের সঙ্গে এসেছে। ভিভোর নতুন মডেলের অন্যতম আকর্ষণ 3X পেরিস্কোপ জুম সহ 50 মেগাপিক্সেলের Sony টেলিফটো ক্যামেরা। ফোনটিতে কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে আছে৷ 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং বৈশিষ্ট্যও পাওয়া যাবে। Vivo T4 Pro এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে প্রিমিয়াম ট্রিপল ক্যামেরা সেটআপ, IP68 ও IP69 ওয়াটার রেজিস্ট্যান্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI নির্ভর প্রোডাক্টিভিটি ও ইমেজিং টুলস, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ইত্যাদি।

ভারতে Vivo T4 Pro এর দাম ও অফার

ভারতে Vivo V60 এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 27,999 টাকা। এছাড়াও, স্মার্টফোনটি 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে, যাদের দাম যথাক্রমে 29,999 টাকা এবং 31,999 টাকা। ফোনটি ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ফ্লিপকার্ট, এবং নির্বাচিত রিটেলারদের মাধ্যমে গোল্ড ও নাইট্রো ব্লু রঙে বিক্রি হচ্ছে। 

ক্রেতারা এইচডিএফসি, অ্যাক্সিস, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। ফলে বেস মডেলের দাম 24,999 টাকায় নেমে আসবে। এছাড়াও, 3,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশনের সুবিধা থাকছে।

Vivo T4 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

Vivo T4 Pro এর সামনে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস, HDR10+, ও 1.5K (1,080x2,392 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনে এআই ক্যাপশন, এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, এবং এআই স্প্যাম কল প্রোটেকশনের মতো ফিচার্স উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য, ভিভো টি4 প্রো এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি সেন্সর (f/1.79), 3x জুম সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা আছে। সামনে 32 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান।

ভিভোর এই ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর দ্বারা চালিত। এটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। সংস্থা 4 বছরের জন্য Android OS আপগ্রেড ও 6 বছরের জন্য সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে। ফোনের 6,500mAh সিলিকন-কার্বন ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, দ্রুত তাপ অপসারণ করতে 16,470 বর্গ মিমি ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রেখেছে ভিভো। এই ফোনটি 7.53 মিমি স্লিম এবং ওজন 192 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  3. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  4. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  5. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  6. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  7. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
  8. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  9. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  10. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.