Vivo T5 Pro শীঘ্রই 9,020mAh ব্যাটারি ও ধামাকাদার ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হবে

Vivo T5 Pro ডিসপ্লে এবং ব্যাটারি ডিপার্টমেন্টে বড় আপগ্রেড নিয়ে ভারতে আসছে।

Vivo T5 Pro শীঘ্রই 9,020mAh ব্যাটারি ও ধামাকাদার ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হবে

Photo Credit: Vivo

Vivo T5 Pro is expected to succeed the T4 Pro (pictured)

হাইলাইট
  • Vivo T5 Pro বিশাল 9,020mAh ব্যাটারির সাথে আসতে পারে
  • স্মার্টফোনের সামনে 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে থাকবে
  • Vivo এখনও লঞ্চের বিষয়ে কিছু জানায়নি
বিজ্ঞাপন

Vivo T5 Pro শীঘ্রই ভারতে আসছে। ফোনটির পূর্বসূরী Vivo T4 Pro গত বছর আগস্টে 6,500mAh ক্ষমতার ব্যাটারি, Snapdragon 7 Gen 4 চিপসেট, ও 120Hz অ্যামোলেড ডিসপ্লের সাথে দেশে এসেছিল। প্রাথমিক তথ্য অনুসারে, উত্তরসূরী মডেলের ডিসপ্লে এবং ব্যাটারি ডিপার্টমেন্টে বড় আপগ্রেড আসছে। সূত্রের দাবি, এটি 9,020mAh ব্যাটারি অফার করবে। অফিসিয়াল লঞ্চ হওয়ার আগে এক টিপস্টার Vivo T5 Pro-এর বেশ কয়েকটি মেজর স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস করেছেন। খবর যদি সত্যি হয়, তাহলে এটি ভারতের বাজারে ভিভোর সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারিযুক্ত ফোনের তকমা পেতে চলেছে।

Vivo T5 Pro বিশাল 9,020mAh ব্যাটারি পেতে পারে

জনপ্রিয় টেক ব্লগার যোগেশ ব্রার তাঁর X (পূর্বনাম টুইটার) প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছেন, ভিভো টি5 প্রো তাড়াতাড়ি ভারতে রিলিজ হবে। ফোনটির সবচেয়ে বড় হাইলাইট হবে 9,020 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তুলনাস্বরূপ, Vivo T4 Pro মডেলে 6,500mAh ব্যাটারি এবং একই চার্জিং স্পিড আছে।

বর্তমানে Realme P4 Power 5G এবং Narzo Power 5G একমাত্র মূলধারার ফোন, যা 10,000mAh+ ব্যাটারি অফার করে। OnePlus Nord 6 এপ্রিলের 7 তারিখে 9,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হবে। আবার Poco X8 Pro Max চলতি মাসে একই ব্যাটারি ক্যাপাসিটির সাথে দেশে এসেছে। Vivo T4 এখন ভারতে ভিভোর বৃহত্তম ব্যাটারি (7,300mAh) চালিত স্মার্টফোন।

আপকামিং Vivo T5 Pro মডেলের সামনে 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সহ অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম ভিত্তিক OriginOS কাস্টম স্কিনে রান করবে। ভিভোর নতুন ফোন সম্পর্কে আপাতত এই তথ্যগুলি প্রকাশ হয়েছে।

উল্লেখ্য, গত বছর আগস্টে লঞ্চের সময় Vivo T4 Pro-এর দাম 27,999 টাকা থেকে শুরু হয়েছিল। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা এবং 31,999 টাকা ছিল। এতে IP68 ও IP69 ওয়াটার রেজিস্ট্যান্স, একাধিক প্রোডাক্টিভিটি এবং ইমেজিং নির্ভর AI টুলস, ও ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে।

Vivo T4 Pro-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি সেন্সর (f/1.79), 3x জুম সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 32 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »