Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 মে 2026 13:22 IST
হাইলাইট
  • Vivo T5 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 44W ফাস্ট চার্জিং-সহ এসেছে
  • ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • এটি Snapdragon 6s Gen 2 প্রসেসরে রান করে

Vivo T5 comes with a large 7200mAh battery

Photo Credit: Vivo

Vivo T5 চুপিচুপি লঞ্চ হয়ে গেল। ফোনটি পাওয়ারফুল 7,200mAh ব্লুভোল্ট ব্যাটারির সঙ্গে এন্ট্রি নিয়েছে। এই ডিভাইসে Snapdragon 6s Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Vivo T5-এর বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে ডুয়াল ভিউ ভিডিও রেকর্ডিং, 120Hz ডিসপ্লে, রিভার্স চার্জিং সাপোর্ট, মিলিটারি গ্রেড ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স, ডুয়াল স্টেরিও স্পিকার, IP68 + IP69 স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং, 44W ফাস্ট চার্জিং, ও 400 শতাংশ অতিরিক্ত ভলিউম। এছাড়াও, ভিভোর নতুন ফোনে HyperSense গেমিং অডিও, ইনফ্রারেড ব্লাস্টার, ডুয়াল-ব্যান্ড WiFi, এবং AI-চালিত Super Links বৈশিষ্ট্য পাওয়া যাবে। এটি 8 জিবি LPDDR4x র‍্যাম ও 256 জিবি UFS 2.2 স্টোরেজ অপশনে উপলব্ধ।

Vivo T5 স্পেসিফিকেশন 

ভিভো টি5 মডেলের সামনে 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) এবং 1,250 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনটি TUV Rheinland-এর লো ব্লু লাইট সার্টিফায়েড৷ স্মার্টফোনটি ডুয়াল ব্যাক ক্যামেরার সাথে এসেছে। এতে f/2.0 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর আছে। 

সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, f/2.45 অ্যাপারচারযুক্ত 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে লাইভ ফটো, টাইম-ল্যাপস, প্রো, আন্ডারওয়াটার ফটোগ্রাফি, পোট্রেট, এবং ডকুমেন্টের মতো ক্যামেরা মোড দেওয়া হয়েছে। ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড আছে। হ্যান্ডসেটের র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

কোম্পানি জানিয়েছে যে, Vivo T5-এর 7,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিতে 1 শতাংশ চার্জ অবশিষ্ট থাকলেও, 41 মিনিট ফোনে কথা বলা যাবে। সংস্থা ছয় বছর ব্যাটারি হেলথের দাবি করছে। 44 ওয়াট ফাস্ট চার্জারের মাধ্যমে ব্যাটারি 43 মিনিটে 1-100 শতাংশ চার্জ হবে। ফুল চার্জে 45 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 14.5 ঘন্টা নেভিগেশন, ও প্রায় 13.2 ঘন্টা গেমিং টাইম অফার করবে। 

Vivo T5 দাম

Vivo T5 মেক্সিকোতে একটাই মেমরি কনফিগারেশনে লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 5,799 MXN রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 32,000 টাকার সমান। এটি গোল্ড (সোনালী এবং ব্ল্যাক (কালো) রঙের বিকল্পে কেনা যাচ্ছে। ভিভো তাদের এই ফোন অন্যান্য দেশে লঞ্চ করবে কিনা কিনা, তা এখনো জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
  2. OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
  3. Samsung Galaxy A27 5G মোট চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, 6 বছর Android আপগ্রেড পাবে
  4. সেলফির নিয়ম বদলে দিচ্ছে Oppo Reno 16 সিরিজ, অভিনব Bubble স্ক্রিনের সঙ্গে ভারতে আসছে
  5. অপেক্ষার অবসান, Nothing Phone 4b ফোনের ছবি প্রকাশ্যে, বাজেটে কী সুন্দর ডিজাইন!
  6. OpenAI আনল নিজেদের প্রথম AI চিপ Jalapeno, ক্ষমতা বাড়বে চ্যাটজিপিটির?
  7. Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস
  8. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  9. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  10. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.