লেটেস্ট প্রসেসার, পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Vivo V15

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 মার্চ 2019 11:03 IST
হাইলাইট
  • Vivo V15 ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট
  • থাকছে 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা
  • ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা

Vivo V15 ফোনের অন্যতম প্রধান আকর্ষন 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা

Vivo V15 Pro লঞ্চের কয়েক দিনের মধ্যেই লঞ্চ হল Vivo V15। Vivo V15 Pro ফোনের মতোই Vivo V15 ফোনের প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। Vivo V15 Pro er মতোই এই ফোনেও থাকছে 6GB RAM আর ট্রিপল রিয়ার ক্যামেরা। তবে Vivo V15 Pro ফোনে Snapdragon 675 চিপসেট ব্যবহার হলেও Vivo V15 ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Vivo V15 Pro ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করেছিল চিনের কোম্পানিটি। আপাতত শুধুমাত্র থাইল্যান্ড আর মালোয়েশিয়ায় লঞ্চ হয়েছে Vivo V15। শিঘ্রই ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

Vivo V15 এর দাম

থাইল্যান্ডে Vivo V15 এর দাম শুরু হচ্ছে 10,999 থাই ভাট (প্রায় 24,500 টাকা)। গ্রেডিয়েন্ট ব্যাক ফিনিশে পাওয়া যাবে এই স্মার্টফোন। কবে এই ফোন বিক্রি শুরু হবে জানায়নি Vivo। মালোয়েশিয়া তে এই ফোন লঞ্চ হলেও সেই দেশে এখনও Vivo V15 ফোনের দাম জানানো হয়নি। গত সপ্তাহে 28,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল Vivo V15 Pro।

Vivo V15 স্পেসিফিকেশান

Vivo V15 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Funtouch OS 9 স্কিন। থাকছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Vivo V15 ফোনের অন্যতম প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। Vivo V15 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ। পপ আপ সেলফি ক্যামেরার সাহায্যে ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Vivo V15 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB সাথে OTG আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি, সাথে থাকছে কম্পানির নিজস্ব ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Long battery life
  • Good selfie camera
  • Bad
  • Micro-USB port
  • No Widevine L1 DRM for HD video streaming
  • No 4K video recording or stabilisation
  • Sub-par low-light photography
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio P70
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi স্মার্টফোনের চেয়েও পাতলা ট্যাব লঞ্চ করল, 9200mAh ব্যাটারি, 11.2 ইঞ্চি ডিসপ্লে, চারটি স্পিকার রয়েছে
  2. Xiaomi 17 Ultra গ্লোবালি 200MP ক্যামেরা, 16GB র‍্যাম, ও 90W ফাস্ট চার্জ সহ লঞ্চ হল
  3. Xiaomi 17 চারটি 50MP ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং, ও 6,330mAh ব্যাটারির সাথে গ্লোবালি লঞ্চ হল
  4. Lenovo: চশমা ছাড়াই 3D সিনেমা দেখা যাবে ল্যাপটপে, বড় ঘোষণা করতে পারে লেনোভো
  5. MWC 2026: ফোন থেকে বেরিয়ে আসবে ক্যামেরা, আসছে বিশ্বের প্রথম ডিট্যাচেবল ক্যামেরাযুক্ত স্মার্টফোন
  6. 5,000 টাকা ডিসকাউন্ট সহ Xiaomi-এর 75 ইঞ্চি QLED 4K টিভির সেল শুরু হল
  7. Vivo X300 Ultra মার্চে বাজার কাঁপাতে আসছে, বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা থাকতে পারে
  8. মূল্যবৃদ্ধির মাঝেই স্মার্টফোন 20,500 টাকা ছাড়ে, দুর্ধর্ষ ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং অবিশ্বাস্য দামে
  9. Nano Banana 2: AI-এর জগতে ফের ঝড় তুলল Google, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ন্যানো ব্যানানার নতুন ভার্সন হাজির
  10. Gaitana AI: ভোটে মানুষের বিরুদ্ধে প্রার্থী এআই, গণতন্ত্রে অভিষেক কৃত্রিম বুদ্ধিমত্তার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.