Vivo V15 Pro er মতোই এই ফোনেও থাকছে 6GB RAM আর ট্রিপল রিয়ার ক্যামেরা। তবে Vivo V15 Pro ফোনে Snapdragon 675 চিপসেট ব্যবহার হলেও Vivo V15 ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট।
Vivo V15 ফোনের অন্যতম প্রধান আকর্ষন 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা
Vivo V15 Pro লঞ্চের কয়েক দিনের মধ্যেই লঞ্চ হল Vivo V15। Vivo V15 Pro ফোনের মতোই Vivo V15 ফোনের প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। Vivo V15 Pro er মতোই এই ফোনেও থাকছে 6GB RAM আর ট্রিপল রিয়ার ক্যামেরা। তবে Vivo V15 Pro ফোনে Snapdragon 675 চিপসেট ব্যবহার হলেও Vivo V15 ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Vivo V15 Pro ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করেছিল চিনের কোম্পানিটি। আপাতত শুধুমাত্র থাইল্যান্ড আর মালোয়েশিয়ায় লঞ্চ হয়েছে Vivo V15। শিঘ্রই ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
থাইল্যান্ডে Vivo V15 এর দাম শুরু হচ্ছে 10,999 থাই ভাট (প্রায় 24,500 টাকা)। গ্রেডিয়েন্ট ব্যাক ফিনিশে পাওয়া যাবে এই স্মার্টফোন। কবে এই ফোন বিক্রি শুরু হবে জানায়নি Vivo। মালোয়েশিয়া তে এই ফোন লঞ্চ হলেও সেই দেশে এখনও Vivo V15 ফোনের দাম জানানো হয়নি। গত সপ্তাহে 28,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল Vivo V15 Pro।
Vivo V15 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Funtouch OS 9 স্কিন। থাকছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo V15 ফোনের অন্যতম প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। Vivo V15 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ। পপ আপ সেলফি ক্যামেরার সাহায্যে ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Vivo V15 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB সাথে OTG আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি, সাথে থাকছে কম্পানির নিজস্ব ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset