ভারতে আসছে Vivo V17, লঞ্চের আগেই ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 ডিসেম্বর 2019 19:28 IST
হাইলাইট
  • 9 ডিসেম্বর লঞ্চ হতে পারে Vivo V17
  • এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে
  • ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা

আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে Vivo V17

Photo Credit: 91Mobiles

আগামী সপ্তাহে ভারতে V সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করবে Vivo। নতুন এই ফোনের নাম Vivo V17। সম্প্রতি Vivo S1 ফোনের নাম বদলে রাশিয়ায় লঞ্চ হয়েছিল Vivo V17। যদিও রাশিয়ায় লঞ্চ হওয়া Vivo V17 ফোনের সাথে ভারতের Vivo V17 ফোনে কিছু পার্থক্য থাকছে। ভারতে Vivo V17 ফোনে থাকবে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে।

সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে ভারতে Vivo V17 ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে ভারতের Vivo V17 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ছাড়াও ফোনের পিছনে ‘L' শেপের ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। সেখানে থাকবে চারটি ক্যামেরা।

ভারতে Vivo V17 ফোনে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট ব্যবহার করতে পারে চিনের কোম্পানিটি। এছাড়াও ফোনের ভিতরে থাকতে পারে 4,500 mAh ব্যাটারি আর 6.44 ইঞ্চি OLED ডিসপ্লে। এই ফোনে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

রাশিয়ায় লঞ্চ হওয়া Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo V17 ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo V17 ফোনে থাকছে  4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। Vivo V17 গ্লোবাল ভেরিয়েন্টের ওজন 186.7 গ্রাম। ভারতে 9 ডিসেম্বর লঞ্চ হতে পারে Vivo V17।

আরও পড়ুন:

শীঘ্রই নতুন ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে Vivo U20

নতুন রঙে ভারতে এল Oppo A9 2020: দাম ও স্পেসিফিকেশন

Realme Winter Sale: স্মার্টফোনে 3,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Realme

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vivid display
  • Good battery life
  • Decent low-light camera performance
  • Bad
  • Below average low-light video
  • Preinstalled bloatware, spammy notifications
  • High price
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo V17
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নতুন Xiaomi ফোনে 10,000 টাকা ছাড়, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি
  2. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  3. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  4. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  5. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  6. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  7. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  8. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  9. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  10. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.