এটাই Vivo V17? নতুন ফোনের সম্ভাব্য ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 নভেম্বর 2019 18:31 IST
হাইলাইট
  • Vivo V17 ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে থাকবে 4,500mAh ব্যাটারি

Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

Photo Credit: Hi-Tech.Mail

V সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে Vivo। সম্প্রতি একটি নতুন Vivo স্মার্টফোনের ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। রাশিয়ার একটি ওয়েবসাইটে প্রকাশিত এই ফোন Vivo V17 নামে লঞ্চ হতে পারে। ছবিতে ফোনের পিছনে ডায়মন্ড শেপের ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। চলতি বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল Vivo V17 Pro। সেই ফোনের ফিচারে কাট-ছাঁট করে বাজারে আসতে চলেছে নতুন Vivo V17।

সম্প্রতি রাশিয়ার Hi-Tech.Mail ওয়েবসাইটে Vivo V17 ফোনের ছবি সামনে এসেছে। ফোনের পিছনে ডায়মন্ড শেপের ক্যামেরা মডিউল দেখা যাবে। সেখানে থাকছে চারটি ক্যামেরা। সাথে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। 14 নভেম্বর চিনে লঞ্চ হবে Vivo S5। সেই ফোনেও একই ডিজাইনের ক্যামেরা থাকছে।

Advertisement

Vivo V17 ফোনে থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে। ফোনের ভিতরে থাকবে 8GB RAM আর 128GB স্টোরেজ। সাথে থাকবে 4,500 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

যদিও নতুন Vivo ফোনে কী প্রসেসর থাকছে জানা যায়নি। ভালো ডিজাইনের সাথে যে সব গ্রাহক ফোনে ভালো ক্যামেরা চান প্রধানত সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই নতুন এই স্মার্টফোন ডিজাইন করেছে Vivo। যদিও এই ফোন কবে লঞ্চ হবে জানা যায়নি।

আরও পড়ুন:

প্রথম ঝলকেই চমক! Vivo S5 ফোনে কী কী থাকছে?

2,000 টাকা সস্তা হল Oppo Reno 2Z আর Reno 2F

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y5s: দাম ও স্পেসিফিকেশন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo V17, Vivo V17 Specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  2. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  3. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  4. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  5. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  6. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  7. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  8. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  9. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  10. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.