Vivo V19 লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে এল। Vivo জানিয়েছে চলতি মাসেই এই ফোন লঞ্চ হবে।
Photo Credit: Twitter/ @Vivo_India
26 মার্চ লঞ্চ হবে Vivo V19
Vivo V19 লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে এল। Vivo জানিয়েছে 26 মার্চ এই ফোন লঞ্চ হবে। সম্প্রতি টুইটারে এই ঘোষণা করেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছিল Vivo V19। যদিও ভারতে সম্পূর্ণ আলাদা স্পেসিফিকেশন লঞ্চ হবে এই স্মার্টফোন।
টুইটারে Vivo জানিয়েছে 26 মার্চ লঞ্চ হবে V19। এই ফোনে হোল পাঞ্চ ডিসপ্লে থাকবে। ইতিমধ্যেই বিভিন্ন টিজার ও রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে।
সম্প্রতি 91Mobiles এ প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছিল এই ফোনে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Snadragon 712 চিপসেট। সঙ্গে থাকবে 8GB RAM. কালো ও রূপালি রঙে এই স্মার্টফোন পাওয়া যাবে।
আবার কবে পাওয়া যাবে Redmi Note 9 Pro? জানিয়ে দিল Xiaomi
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
128GB ও 256GB স্টোরেজে পাওয়া যাবে Vivo V19। এই ফোনের পিছনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে।
Vivo V19-এর ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকছে 4,500 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Vision Discovery Edition Mixed Reality Headset Showcased at Vivo NEXT 2026 in India
Vivo S2 FE Launched in India With MediaTek Dimensity 7300e SoC, 10,000mAh Battery: Price, Specifications