গত সপ্তাহে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro। মঙ্গলবার প্রথম সেলে মাত্র 90 সেকেন্ডে এই ফোনের স্টক শেষ হয়েছে।
Redmi Note 9 Pro -র দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে
গত সপ্তাহে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। এর মধ্যে মঙ্গলবার Redmi Note 9 Pro বিক্রি শুরু হয়েছিল। প্রথম সেলে মাত্র 90 সেকেন্ডে এই ফোনের স্টক শেষ হয়েছে। Xiaomi জানিয়েছে 24 মার্চ আবার এই ফোন পাওয়া যাবে। সাদা, কালো ও নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। অন্যদিকে 25 মার্চ বিক্রি হবে এই সিরিজের অন্য ফোন Redmi Note 9 Pro Max।
4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 15,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon.in ও Mi.com থেকে অনলাইনে এই স্মার্টফোন কেনা যাবে। দেশের বিভিন্ন জনপ্রিয় রিটেলারের কাছ থেকেও পাওয়া যাবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OpenAI to Add Invisible Watermarks to ChatGPT Text in EU; Set to Test New Ad Format
Vivo Vision Discovery Edition Mixed Reality Headset Showcased at Vivo NEXT 2026 in India