লঞ্চ হল Vivo V19। এই ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 675 চিপসেট।
সাদা ও নীল রঙে পাওয়া যাবে Vivo V19
গত বছর ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V17। এই ফোনের নাম বদলে সম্প্রতি ইন্দোনেশিয়ায় লঞ্চ হল Vivo V19। এই ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 675 চিপসেট। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাদা ও নীল রঙে লঞ্চ হয়েছে Vivo V19।
ইন্দোনেশিয়ায় Vivo V19 এর দাম শুরু হচ্ছে 4,299,000 ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় 22,100 টাকা) থেকে। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোন প্রি-অর্ডার শুরু হয়েছে। 25 মার্চ বিক্রি শুরু হবে।
Vivo V19 ফোনে থাকছে থাকছে একটি 6.44 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ।
Vivo V19 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo V19 ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
মার্চে চিনের বাইরে লঞ্চ হবে Mi 10 সিরিজ! এবার কি ভারতে?
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য Vivo V19 ফোনে থাকছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। Vivo V19 এর ওজন 186.7 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Vision Discovery Edition Mixed Reality Headset Showcased at Vivo NEXT 2026 in India
Vivo S2 FE Launched in India With MediaTek Dimensity 7300e SoC, 10,000mAh Battery: Price, Specifications