Vivo V70 Elite will be powered by Snapdragon 8s Gen 3 chipset
Photo Credit: Vivo
Vivo V70 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা হয়ে গেল। Vivo X200T মডেলের পর দেশের বাজারে আরও একজোড়া ধামাকাদার ফোন আনছে সংস্থাটি। এই লাইনআপের অধীনে Vivo V70 ও Vivo V70 Elite ফেব্রুয়ারি 18 ভারতে আসতে চলেছে। দুই স্মার্টফোন Flipkart, Amazon, এবং ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরে পাওয়া যাবে। কোম্পানি ইতিমধ্যেই ফোনগুলির ডিজাইন ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। Vivo V70 সিরিজ Zeiss-টিউনড ট্রিপল ব্যাক ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সাথে আসছে। Vivo V70 ও V70 Elite উভয়েই IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং রয়েছে।
Vivo V70 এবং Vivo V70 Elite এর জন্য বিশেষভাবে তৈরি একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে। সেখান থেকে একাধিক তথ্য সামনে এসেছে। V70 লেমন ইয়োলো এবং প্যাশন রেড রঙের বিকল্পে মিলবে। অন্য দিকে, V70 Elite প্যাশন রেডের পাশাপাশি স্যান্ড বেইজ ও অথেন্টিক ব্ল্যাক কালার অপশনে বিক্রি হবে। ফোনগুলি 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি পাবে, যার সাথে 90W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকবে।
ব্যাটারি ফুল চার্জে 11 ঘন্টা নেভিগেশন এবং 40 ঘন্টা ভিডিও প্লেব্যাক অফার করবে। বাইপাস চার্জের সুবিধা থাকায় গেমিং বা ভারী কাজের সময় ফোনের অভ্যন্তরীণ অংশ ঠান্ডা থাকবে। স্ট্যান্ডার্ড Vivo V70 রান করবে Snapdragon 7 Gen 4 চিপসেটে, যেখানে V70 Elite চলবে Snapdragon 8s Gen 3 প্রসেসরে। চিপসেটের সাথে LPDDR5x র্যাম ও UFS 4.1 স্টোরেজ যুক্ত থাকবে। দুই ফোনেই Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে।
ভিভো ভি70 ও ভি70 এলিট ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে আসছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল Zeiss প্রাইমারি ক্যামেরা, Zeiss আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল (1.3 সেমি সেন্সর) Zeiss নাইট টেলিফটো লেন্স থাকবে। ব্যাক ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে।
সেলফি এবং ভিডিও কলের জন্য, 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। পিছনের ক্যামেরায় 10x জুম পোট্রেট, AI পেটাল শাওয়ার পোট্রেট, AI হোলি পোট্রেট, ওয়েডিং স্টাইল 2.0, AI ম্যাজিক ওয়েদারের মতো ফিচার্স থাকবে। ফোনগুলির সামনে OLED ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 5,000 নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে। Vivo V70 সিরিজের দাম ভারতে 45,000 বা 50,000 টাকা থেকে শুরু হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.