Vivo V70 FE-তে প্রথমবার 'ডার্কনেস গ্লো টেকনোলজি" ব্যবহার হয়েছে, যা অন্ধকারে আলোর সংস্পর্শে আসলে হালকা আলোকিত আভা তৈরি করবে।
Photo Credit: Vivo
Vivo V70 FE is confirmed to feature a 200-megapixel primary camera
Vivo V70 FE ভারতে এপ্রিল 2 অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। আজ ভিভোর পক্ষ থেকে এই খবর প্রকাশ করা হয়েছে। ইন্দোনেশিয়ার পর ভারত হল দ্বিতীয় মার্কেট, যেখানে ফোনটি পাওয়া যাবে। এটি ভিভোর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত মডেল। সংস্থা দাবি করছে, তাদের নতুন স্মার্টফোনে প্রথমবার 'ডার্কনেস গ্লো টেকনোলজি" ব্যবহার করা হয়েছে। ফলে UV লাইট কিংবা অন্ধকারে আলোর সংস্পর্শে আসলে হালকা আলোকিত আভা তৈরি করবে। সহজ ভাষায় বললে, কম আলোয় পিছনের প্যানেলে সফট গ্লো দেখা যাবে। Vivo V70 FE শক্তিশালী 7,000mAh ব্যাটারির সাথে আসার বিষয়টিও নিশ্চিত করেছে ব্র্যান্ড।
ভিভো ভি70 এফই এপ্রিলের 2 তারিখ দুপুর বারোটার সময় এ দেশে লঞ্চ হবে। স্মার্টফোনটি মনসুন ব্লু ও নর্দান লাইটস পার্পল কালার অপশনে উপলব্ধ হবে। Amazon এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে। এই ফোন 30,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। অফার ছাড়া বেস মডেলের দাম খুব সম্ভবত 35,000 টাকা (8 জিবি + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হবে।
Vivo V70 FE ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 1/1.56 ইঞ্চির 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স থাকবে। ক্যামেরা মডিউলের নিচে Aura লাইট থাকছে, যা লো লাইট ফটোগ্রাফিতে সাহায্য করবে। ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাওয়া যাবে। নতুন ফোনে ভিভোর একাধিক AI ফটোগ্রাফি টুলস যুক্ত করা হয়েছে। ডিভাইসের সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, 1 বিলিয়ন কালার, ও HDR10+ অফার করে।
Vivo V70 FE-তে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা 90W ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, এবং বাইপাস চার্জিং অফার করে। ইন্দোনেশিয়ার মতো ভারতীয় ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর ব্যবহার হবে বলে আশা করা যায়। এটি Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যারে রান করবে।
ভিভোর নতুন মডেলে অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আল্ট্রা লার্জ ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ডুয়াল ব্যান্ড WiFi, ও 30x AI সুপার জুম, NFC, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, ডুয়াল স্টেরিও স্পিকার, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile