Vivo V70 FE-এর ব্যাক প্যানেল আলো (সূর্যালোক বা UV) শোষণ করার পর অন্ধকার অথবা কম আলোয় জ্বলজ্বল করবে।
Photo Credit: Vivo
Vivo V70 FE is equipped with a 200-megapixel primary camera
Vivo V70 FE আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি ভিভোর সবচেয়ে সস্তা 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। সংস্থা দাবি করছে, তাদের নতুন ফোনের ব্যাক প্যানেলে 'ডার্কনেস গ্লো টেকনোলজি" ব্যবহার হয়েছে, যা আলো (সূর্যালোক বা UV) শোষণ করার পর অন্ধকার অথবা কম আলোয় জ্বলজ্বল করবে। ফলে ডিজাইনের দিক থেকে নজর কাড়বে। Vivo V70 FE-এর বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে সিমেট্রিকাল ডুয়াল স্পিকার, NFC, আল্ট্রা লার্জ ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, IP68 + IP69 ধুলো ও জলরোধী রেটিং, 30x AI সুপার জুম, ছয় বছর সফটওয়্যার আপডেটের গ্যারান্টি, এবং 90W ফাস্ট চার্জিং।
Vivo V70 FE মডেলের বেস 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 37,999 টাক। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 40,999 টাকা এবং 44,999 টাকায় পাওয়া যাবে। এটি মনসুন ব্লু ও নর্দান লাইটস পার্পল (গ্লোয়িং ব্যাক প্যানেল) কালার অপশনে উপলব্ধ। ফোনটির বিক্রি আগামী এপ্রিল 9 থেকে শুরু হচ্ছে।
ভিভো ভি70 এফই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 1/1.56 ইঞ্চির 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ক্যামেরা মডিউলের নিচে Aura লাইট থাকছে, যা লো লাইট ফটোগ্রাফিতে সাহায্য করবে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাওয়া যাবে। পিছনের ক্যামেরায় আন্ডারওয়াটার ফটোগ্রাফি, নাইট, পোট্রেট, ডুয়াল ভিউ, টাইমল্যাপস, সুপার মুন, স্লো-মো, এবং হাই-রেজোলিউশনের মতো ক্যামেরা মোড মিলবে। ডিভাইসে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল), 1,900 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, ও HDR10+ অফার করে।
Vivo V70 FE-এ 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা 90W ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে। সংস্থা দাবি করছে, ব্যাটারি 1 ঘন্টার মধ্যে 0-100 শতাংশ চার্জ হয়ে যাবে। হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যারে রান করবে। সংস্থা চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile