8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo

Vivo V70 Lite 4G ডুয়াল স্টেরিও স্পিকার, IP69 রেটিং ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে।

8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo

Photo Credit: Vivo

Vivo V70 Lite 4G packs a massive 8,100mAh battery

হাইলাইট
  • Vivo V70 Lite 4G পাওয়ারফুল 8,100mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • স্মার্টফোনের সামনে 1.5K আই-কেয়ার AMOLED ডিসপ্লে আছে
  • Vivo ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রেখেছে
বিজ্ঞাপন

Vivo V70 Lite 4G চুপিচুপি লঞ্চ হয়েছে। গত জুনে ফোনটির 5G ভার্সন বাজারে এসেছিল। এবার সাশ্রয়ী মূল্যে 4G মডেলের আগমন ঘটেছে। ভিভোর এই নতুন স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হল বিশাল 8,100mAh ব্লুভোল্ট ব্যাটারি, 1.5K আই-কেয়ার AMOLED ডিসপ্লে, ও ডুয়াল স্টেরিও স্পিকার। ডিভাইসটি Unisoc T7300 প্রসেসরে রান করে। এতে লিকুইড স্যাটিন টেক্সচারের সঙ্গে স্টাইলিশ ডিজাইন আছে। Vivo V70 Lite 4G-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 রেটিং, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, ফ্ল্যাগশিপ 4G মডেম, এবং 3,000 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম।

Vivo V70 Lite 4G স্পেসিফিকেশন

ভিভো ভি70 লাইট 4G-এর সামনে একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট ব্রাইটনেস (HBM), 94.47 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, ও 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল) অফার করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Vivo V70 Lite 4G মডেলে 8,100mAh ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি। এটি বাইপাস চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল চার্জে 10.2 ঘন্টা PUBG খেলা যাবে, ভিডিও দেখা যাবে 29.6 ঘন্টা। এছাড়াও, ইউজাররা 67 ঘন্টা গান শুনতে পারবেন। ফোনটি 44W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে এসেছে। ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।

ভিভোর নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এটি f/1.8 অ্যাপারচার -সহ 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর নিয়ে গঠিত। ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা (f/2.0 অ্যাপারচার) আছে। হ্যান্ডসেটে ইউনিসক টি7300 প্রসেসর (ছয় ন্যানোমিটার) ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

Vivo V70 Lite 4G দাম

রিপোর্ট থেকে জানা গিয়েছে, Vivo V70 Lite 4G ইউরেশিয়াতে লঞ্চ হয়েছে। এটি বর্তমানে সমস্ত ফিচার্স, ছবি, ও স্পেসিফিকেশনের সঙ্গে ভিভো কাজাখাস্তানের ওয়েবসাইটে লিস্টেড আছে। এটি ব্লু ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ। ফোনটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হবে। তবে ভিভো এখনও অফিসিয়ালি দাম ঘোষণা করেনি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »