Vivo V70 FE ফার্স্ট সেলে 4,100 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টে কেনা যাচ্ছে।
Photo Credit: Vivo
Vivo V70 FE is equipped with a 200-megapixel main camera
Vivo V70 FE গত সপ্তাহে ভারতে এসেছিল। আর আজ ভিভোর নতুন ফোনের বিক্রি শুরু হয়েছে। এটি সংস্থার সবচেয়ে সস্তা 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। ফার্স্ট সেলে 4,100 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে ভিভো। এছাড়াও, নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে প্রায় 6,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিক্রির প্রথম দিনেই মোটা টাকা সাশ্রয়ের সুযোগ। Vivo V70 FE মডেলে বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ডার্কনেস গ্লো টেকনোলজি, IP68 + IP69 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, 30x AI সুপার জুম, এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো ফিচার্স পাবেন।
Vivo V70 FE-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 37,999 টাকা। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 40,999 টাকা এবং 44,999 টাকায় পাওয়া যাবে। অ্যাক্সিস এইচডিএফসি, এবং কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 4,100 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Flipkart Axis ক্রেডিট কার্ডে প্রায় 6,000 টাকা (টপ মডেল) ক্যাশব্যাক মিলবে।
ক্রেতাদের কাছে ক্রেডিট কার্ড না থাকলেও চিন্তা নেই ৷ ফ্লিপকার্টে BHIM, Google Pay, PhonePe, Super Money, Freecharge, SBI Pay, Cred কিংবা Paytm (4,150 টাকা) এর মাধ্যমে পেমেন্ট করলে একই পরিমাণ ডিসকাউন্ট মিলবে। এটি মনসুন ব্লু এবং নর্দান লাইটস পার্পল (গ্লোয়িং ব্যাক প্যানেল) কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট, এবং অ্যামাজনে বিক্রি হচ্ছে।
ভিভো ভি70 এফই 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 1,900 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের হোল পাঞ্চ কাটআউটের মধ্যে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনে 7,000mAh আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং অফার করে।
Vivo V70 FE ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এটি f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ক্যামেরা মডিউলের নিচে Aura লাইট থাকছে, যা লো লাইট ফটোগ্রাফিতে সাহায্য করবে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
সংস্থা দাবি করছে, তাদের নতুন ফোনের ব্যাটারি 60 মিনিটের মধ্যে 1 থেকে 100 শতাংশ চার্জ হবে। এটি MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দ্বারা পরিচালিত। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা আছে। ভিভো চার মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset