দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 অক্টোবর 2026 20:09 IST
হাইলাইট
  • Vivo V80 ভারতে লঞ্চ হয়েছিল অক্টোবরের শুরুতে
  • ফোনের বেস মডেলে 9,000 টাকারও বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে
  • Vivo V80 মডেলে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা আছে

Vivo V80 gets a triple rear camera setup co-tuned with Zeiss

Photo Credit: Vivo

Vivo V80 ভারতে লঞ্চ হয়েছে অক্টোবরের প্রথমে। এই ফোনের দাম শুরু হচ্ছে 62,999 টাকা থেকে। কিন্তু এখন বেস মডেলে 9,000 টাকারও বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সরাসরি এত দাম কমেনি, তবে Flipkart Big Bang Diwali সেলে কার্ড অফারে বিপুল টাকা ছাড় দেওয়া হচ্ছে। ক্রেডিট কার্ডে নো কস্ট EMI অপশনেও 6,000 টাকার বেশি ডিসকাউন্ট মিলবে। Vivo V80-এর মুখ্য আকর্ষণ হল Zeiss-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে। ফোনটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP68 + IP69 রেটিং, ও ভেপার চেম্বার কুলিং সিস্টেম অফার করে।

Vivo V80 দাম ও অফার

Vivo V80-এর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ 62,999 টাকায় লঞ্চ হয়েছিল। ফোনটির দাম এখনও একই আছে। কিন্তু Flipkart SBI এবং Flipkart Axis ক্রেডিট কার্ডে 9,135 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। ফলে কার্যকর দাম 53,864 টাকায় নেমে আসবে। আবার সেল উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট বা ক্রেডিট কার্ডে করা পেমেন্টে 6,300 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

Advertisement

অন্য দিকে, HDFC, SBI, ICICI, Axis, Flipkart SBI, ও Flipkart Axis ক্রেডিট কার্ড ব্যবহার করে নো-কস্ট ইএমআই অপশনে কিনলে 6,300 টাকা অতিরিক্ত সাশ্রয় করা যাবে। ফোনটি সানরাইজ অ্যান্থেম, হরাইজন ব্লু, ও স্টেলার ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Vivo V80 ফোনে কেমন ফিচার আছে? 

ভিভো ভি80 মূলত ফটোগ্রাফি পারফরম্যান্সের উপর গুরুত্ব দিয়ে বাজারে আনা হয়েছে। এই ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং 1/1.56 ইঞ্চি Sony LYTIA 700 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, OIS, 3x অপটিক্যাল জুম, 100x ডিজিটাল জুম, ও Sony IMX882 সেন্সরের সঙ্গে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 8 আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে।

হ্যান্ডসেটের 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় 90 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল, অটোফোকাস, ও 0.8x থেকে 2x ফ্রি জুম সাপোর্ট থাকছে। ব্যাক ক্যামেরা 4K সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনে থাকা 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে 1.5K রেজোলিউশন, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

Advertisement

হ্যান্ডসেটে 7,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার সঙ্গে 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট রয়েছে। ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর দ্বারা চালিত। উল্লেখ্য, Vivo V80-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 69,999 টাকা ও 79,999 টাকা।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sunrise Anthem colourway stands out
  • Bright AMOLED display
  • Useful 3x telephoto camera for portraits
  • Excellent battery life and fast charging
  • Bad
  • Chipset feels underwhelming for the price
  • Ultra-wide camera is average
  • Very, very sluggish Camera app
 
KEY SPECS
Display 6.59-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 7200mAh
OS Android 17
Resolution 1260x2750 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.