6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 সেপ্টেম্বর 2026 17:38 IST
হাইলাইট
  • Vivo V80 ভারতে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে
  • ফোনের ক্যামেরা 4K সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে পারবে
  • Vivo V80 শক্তিশালী 7,200mAh ব্যাটারি দিয়ে সজ্জিত

Vivo V80 has a 50-megapixel night telephoto camera

Photo Credit: Vivo

Vivo V80 ভারতে আসছে অক্টোবর 6 তারিখে। ভিভো মঙ্গলবার তাদের V সিরিজের নতুন মডেলের লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেছে। ফোনটির মুখ্য আকর্ষণ হবে ফটোগ্রাফি সিস্টেম। সংস্থার ওয়েবসাইটে লাইভ থাকা মাইক্রোসাইট আসন্ন স্মার্টফোনের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও একাধিক ফিচার্স প্রকাশ করেছে। Vivo V80 ফোনে Zeiss-টিউনড টেলিফটো লেন্স থাকতে চলেছে। ক্যামেরা 4K সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে পারবে। ডিভাইসটি সানরাইজ অ্যান্থেম, হরাইজন ব্লু, এবং স্টেলার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। এটি ভারতে ভিভোর প্রথম হ্যান্ডসেট, যা Android 17 ভিত্তিক নতুন OriginOS 7 কাস্টম স্কিন প্রি-ইনস্টল অবস্থায় আসবে।

Vivo V80 স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ভিভো ভি80 সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। ফোনের সামনে 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যা 1.5K রেজোলিউশন, 5,000 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও 1.07 বিলিয়ন কালার অফার করবে। এতে রাতের বেলা ব্যবহারের জন্য আই প্রোটেকশন ফিচার এবং 1 নিট আল্ট্রা-লো ব্রাইটনেস সাপোর্ট মিলবে।

Advertisement

Vivo V80 একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে আসবে। এটি 90 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল, 0.8x-2x ফ্রি জুম, ও অটোফোকাস অফার করবে। ফোনের 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় CIPA 4.5 + OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন)-সহ (1/1.56 ইঞ্চির Sony LYTIA 700 সেন্সর ব্যবহার করা হয়েছে।

টেলিফটো ক্যামেরায় OIS, 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম-সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর থাকছে। ভিভোর আসন্ন স্মার্টফোনে একটি Zeiss আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকবে। ক্যামেরার মাধ্যমে 4K 60fps ভিডিও রেকর্ড করা যাবে। সংস্থা এই ফোনের ক্যামেরায় একাধিক এআই নির্ভর ইমেজিং ফিচার্স থাকার কথা জানিয়েছে।

হ্যান্ডসেটে 30টির বেশি কৃত্রিম মেধা-চালিত ক্রিয়েটিভ টুল এবং লাইভ স্টিকার কোলাজ রয়েছে। উৎসবের মরসুমে ছবি তোলার জন্য রয়েছে AI Diwali Potrait 2.0 ফিচার। Vivo V80 শক্তিশালী 7,200mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকবে। এটি ফুল চার্জে 14 ঘন্টা নেভিগেশন ও 39.5 ঘন্টা লোকাল ভিডিও প্লেব্যাক অফার করবে। ব্যাটারি 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে। 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে।

Advertisement

Vivo V80 ব্র্যান্ডের নিজস্ব অনলাইন স্টোর, Flipkart, Amazon, ও অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি হবে। Vivo এখনও প্রসেসরের নাম ঘোষণা করেনি। তবে এটি Geekbench বেঞ্চমার্ক সাইটে QTI SM7750 চিপসেটের সঙ্গে দেখা গিয়েছিল, যা Snapdragon 7 Gen 4 চিপের দিকে ইঙ্গিত করছে। প্রসঙ্গত, পূর্বসূরী Vivo V70 মডেলেও একই প্রসেসরের ব্যবহার করা হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.