এই সপ্তাহে 4GB RAM ভেরিয়েন্টে ভারতে আসছে Vivo V9 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 অক্টোবর 2018 13:47 IST
হাইলাইট
  • সেপ্টেম্বরে 6GB RAM ভেরিয়েন্টে ভারতে এসেছিল Vivo V9 Pro
  • এবার 4GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Vivo V9 Pro
  • 1 নভেম্বর থেকে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে নতুন এই ভেরিয়েন্ট

Flipkart এ 4GB RAM ভেরিয়েন্টে Vivo V9 Pro এর দাম 17,990 টাকা লেখা থাকলেও শুরুতে 15,990 টাকায় কেনা যাবে এই ফোন

সেপ্টেম্বরে 6GB RAM ভেরিয়েন্টে ভারতে এসেছিল Vivo V9 Pro। শুরুতে অনলাইন শুধুমাত্র Amazon.in থেকে এই ফোন পাওয়া গেলেও সোমবার থেকে অফলাইনে বিক্রি শুরু হয়েছে এই ফোন। এবার 4GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Vivo V9 Pro। আগামী 1 নভেম্বর থেকে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে নরুন ভেরিয়েন্ট। Flipkart এ 4GB RAM ভেরিয়েন্টে Vivo V9 Pro এর দাম 17,990 টাকা লেখা থাকলেও শুরুতে 15,990 টাকায় নতুন এই ভেরিয়েন্ট বিক্রি করবে ই-কমার্স পোর্টাল।

91Mobiles.com ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে আগামী 1 নভেম্বর থেকে বিক্রি শুরু হবে 4GB RAM ভেরিয়েন্টে। Vivo V9 Pro। তবে Flipkart এ এই ফোন কবে বিক্রি হবে তা জানানো হয়নি।

আরও পড়ুন: এবার অফলাইনে পাওয়া যাবে Vivo V9 Pro

প্রসঙ্গর 6GB RAM ভেরিয়েন্টে Vivo V9 Pro ফোনের দাম 19,990 টাকা হলেও Amazon.in থেকে 17,990 টাকায় এই ফোন কেনা যাচ্ছে। দুটি আলাদা রঙে পাওয়া যায় 6GB RAM ভেরিয়েন্টে Vivo V9 Pro।

Vivo V9 Pro স্পেসিফিকেশান

Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে। 90 শতাংশের বেশি স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য V9 Pro এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 12MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo V9 Pro তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi (2.4GHz and 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3260 mAh ব্যাটারি। V9 Pro এর ওজন 150 গ্রাম।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.