Vivo X200 FE ভারতে জুলাই 14 তারিখে তিনটি রঙে লঞ্চ হতে পারে। এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে, 50MP ট্রিপল ব্যাক ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং রয়েছে।
Photo Credit: Vivo
Vivo X200 FE চারটি আকর্ষণীয় রঙে গ্লোবাল মার্কেটে উপলব্ধ
Vivo X200 FE শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভো এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা না করলে, ফ্ল্যাগশিপ ফোনটি এই মাসের মাঝামাঝি সময়ে দেশে আসবে বলে জানা গিয়েছে। একটি সূত্রের দাবি, ফোনটি তিনটি রঙের বিকল্পে বিক্রি করা হবে। উল্লেখ্য, জুনে গ্লোবাল মার্কেটে পা রেখেছে এই হ্যান্ডসেট। Vivo X200 FE ইতিমধ্যেই সুন্দর ডিজাইন, প্রিমিয়াম ডিসপ্লে, হাই-পারফরম্যান্স প্রসেসর, ও অত্যাধুনিক ক্যামেরার সৌজন্যে বাজারে সাড়া ফেলেছে। এতে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। MediaTek Dimensity 9300+ চিপসট দ্বারা চালিত ভিভোর নতুন ফোনটি 512 জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে। এতে বিশাল 6,500mAh ব্যাটারি বর্তমান।
PassionateGeekz.com এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, Vivo X200 FE ভারতে জুলাই 14 দুপুর 12 টায় লঞ্চ হবে। ভিভো ইতিমধ্যেই ফোনটির Amber Yellow এবং Luxe Black কালার অপশন টিজ করেছে। এখন রিপোর্ট বলছে, এটি Frost Blue নামে আরও একটি রঙে পাওয়া যাবে। সম্প্রতি ভারতে Vivo X200 FE লঞ্চের টিজিং শুরু হয়েছে, যেখানে ডিজাইন ও স্পেসিফিকেশন নিশ্চিত করা হয়েছে। এটি 12GB পর্যন্ত RAM এবং সর্বোচ্চ 512GB স্টোরেজ অফার করে।
জানিয়ে রাখি, ফোনটি বর্তমানে তাইওয়ান এবং মালয়েশিয়ায় হলুদ, গোলাপী, কালো, ও নীল রঙে উপলব্ধ, যাদের পোশাকি নাম যথাক্রমে লাইট হানি ইয়েলো, ফ্যাশন পিঙ্ক, মিনিমালিস্ট ব্ল্যাক এবং মডার্ন ব্লু (অনুবাদিত)।
ভিভো এক্স200 এফই এর সামনে 6.31 ইঞ্চি 1.5K (1,216×2,640 পিক্সেল) LTPO AMOLED ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, ও 460ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি 12GB LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ অফার করে। এটি Android 15 নির্ভর Funtouch OS 15 কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Vivo X200 FE-তে Zeiss-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে। এটি ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ একটি 50 মেগাপিক্সেল (f/1.9l) ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল (f/2.7) পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং একটি 8 মেগাপিক্সেল (f/2.2l আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সামনে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য 50 মেগাপিক্সেল (f/2.0) ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা আছে।
Vivo X200 FE ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68+IP69 রেটিং অফার করে। ফোনটিতে 6500mAh ব্যাটারি রয়েছে যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি একবার চার্জে 25.44 ঘন্টা পর্যন্ত ইউটিউব প্লেব্যাক টাইম এবং 9.55 ঘন্টা পর্যন্ত গেমিং টাইম অফার করবে বলে জানা গিয়েছে। ডিভাইসটির পরিমাপ 150.83x71.76x7.99 মিমি এবং ওজন 186 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Nord CE 6
Starts from ₹27,999
Vivo X300 FE
Starts from ₹79,999
Vivo Y31 5G
Starts from ₹21,179
HP 303D Laser Single Function Monochrome Printer
Starts from ₹13,999
HP MFP 323DNW Laser Multi Function Monochrome Printer
Starts from ₹21,999
HP 303DW Laser Single Function Wireless Monochrome Printer
Starts from ₹15,999
HMD Luma 2 Design Revealed via Leaked Renders; Tipped to Feature 6,000mAh Battery, 6.75-Inch Display
Sony Reportedly Removes PC Ports Reference from Business Report Filed to SEC Amidst Shift to PS5 Exclusives