Vivo X200 FE গ্লোবাল মার্কেটে জুন 23 লঞ্চ হচ্ছে৷ এটি গোলাপী এবং হলুদ সহ চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
Photo Credit: Vivo
Vivo X200 FE চারটি কালার অপশনে আসবে
Vivo X200 FE আগামী কয়েকদিনের মধ্যেই গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে চলেছে। Samsung প্রায় প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপ Galaxy S সিরিজের অধীনে সাশ্রয়ী মূল্যে FE মডেল লঞ্চ করে। এবার সেই স্ট্র্যাটেজিই অনুসরণ করছে ভিভো। সংস্থাটি সম্প্রতি তাদের মালয়েশিয়ান ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য ফোনটিকে লিস্টিং করেছে। আর এখন লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। Vivo V200 FE বিশ্বব্যাপী লঞ্চ হতে হাতে আর এক সপ্তাহও নেই। এটি গোলাপী এবং হলুদ সহ চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। স্মার্টফোনটির পিছনে পিল-আকৃতির ক্যামেরা সেটআপ রয়েছে৷ এটি Zeiss এর ফটোগ্রাফি সিস্টেম দিয়ে সজ্জিত। গোলাপী এবং হলুদ সহ চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। স্মার্টফোনটির পিছনে পিল-আকৃতির ক্যামেরা সেটআপ রয়েছে৷ এটি Zeiss এর ফটোগ্রাফি সিস্টেম দিয়ে সজ্জিত।
ভিভোর তাইওয়ানীয় শাখা X200 FE এর লঞ্চ উপলক্ষে একটি মাইক্রোসাইট লাইভ করেছে। সেখানে ফোনটি "শীঘ্রই আসছে" ট্যাগ সহ দেখানো হয়েছে। পাশাপাশি নিশ্চিত করা হয়েছে যে এটি জুন 23 আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। ফলে এতদিন জুলাই 11 রিলিজ হওয়ার জল্পনার অবসান ঘটল। অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টিং থেকে স্মার্টফোনটির ডিজাইন এবং কালার অপশনগুলি প্রকাশ্যে এসেছে।
টিজার ছবিতে, Vivo X200 FE এর ব্যাক প্যানেলে Zeiss-ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। একটি পিল-আকৃতির মডিউলের ভিতরে দুটি ক্যামেরা সেন্সর রাখা হয়েছে। আর পাশে একটি রিং আকৃতির LED ফ্ল্যাশের উপরে তৃতীয় ক্যামেরা রয়েছে।Vivo X200 FE এর ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম কী আছে বলে মনে হচ্ছে। সামনের অংশে, পাতলা বেজেল এবং ফ্রন্ট ক্যামেরার জন্য একটি হোল-পাঞ্চ কাটআউট দেখা যাচ্ছে।
মজার বিষয় হল, স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া Vivo S30 Pro Mini এর মতো দেখতে। ডিজাইন এলিমেন্টে অনেক মিল রয়েছে। তাই X200 FE ওই ফোনটির সামান্য মডিফায়েড ভার্সন হতে পারে বলে আমরা অনুমান করছি। ভিভো জানিয়েছে যে আসন্ন ফোনটি মোট চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে - কালো, নীল, গোলাপী এবং হলুদ।
ভিভো এক্স200 এফই কেমন স্পেসিফিকেশন অফার করবে সেই সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। এটি 6.31 ইঞ্চির LTPO OLED স্ক্রিন অফার করবে বলে শোনা যাচ্ছে যার রিফ্রেশ রেট 120Hz। এটি 12GB RAM এবং 512GB স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে। এছাড়াও, আরও মেমরি অপশন পাওয়া যাবে। ডিভাইসটি MediaTek Dimensity 9300+ চিপসেটে চলবে বলে জানা গিয়েছে। পিছনের ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা + 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স + 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকবে। হ্যান্ডসেটটি 6,500mAh ব্যাটারির সাথে আসতে পারে যা 90W ফাস্ট চার্জিং সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications