জল্পনার অবসান ঘটিয়ে Vivo X200 FE এর লঞ্চের তারিখ ঘোষণা হল, কিনবেন নাকি

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 জুন 2025 11:40 IST
হাইলাইট
  • Vivo X200 FE জুন 23 গ্লোবালি লঞ্চ হবে
  • ফোনটিতে Zeiss-ব্র্যান্ডের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে
  • এতে 6,500mAh ব্যাটারি থাকতে পারে যা 90W ফাস্ট চার্জ সাপোর্ট করবে

Vivo X200 FE চারটি কালার অপশনে আসবে

Photo Credit: Vivo

Vivo X200 FE আগামী কয়েকদিনের মধ্যেই গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে চলেছে। Samsung প্রায় প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপ Galaxy S সিরিজের অধীনে সাশ্রয়ী মূল্যে FE মডেল লঞ্চ করে। এবার সেই স্ট্র্যাটেজিই অনুসরণ করছে ভিভো। সংস্থাটি সম্প্রতি তাদের মালয়েশিয়ান ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য ফোনটিকে লিস্টিং করেছে। আর এখন লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। Vivo V200 FE বিশ্বব্যাপী লঞ্চ হতে হাতে আর এক সপ্তাহও নেই। এটি গোলাপী এবং হলুদ সহ চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। স্মার্টফোনটির পিছনে পিল-আকৃতির ক্যামেরা সেটআপ রয়েছে৷ এটি Zeiss এর ফটোগ্রাফি সিস্টেম দিয়ে সজ্জিত। গোলাপী এবং হলুদ সহ চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। স্মার্টফোনটির পিছনে পিল-আকৃতির ক্যামেরা সেটআপ রয়েছে৷ এটি Zeiss এর ফটোগ্রাফি সিস্টেম দিয়ে সজ্জিত।

Vivo X200 FE লঞ্চের তারিখ ও কালার অপশন

ভিভোর তাইওয়ানীয় শাখা X200 FE এর লঞ্চ উপলক্ষে একটি মাইক্রোসাইট লাইভ করেছে। সেখানে ফোনটি "শীঘ্রই আসছে" ট্যাগ সহ দেখানো হয়েছে। পাশাপাশি নিশ্চিত করা হয়েছে যে এটি জুন 23 আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। ফলে এতদিন জুলাই 11 রিলিজ হওয়ার জল্পনার অবসান ঘটল। অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টিং থেকে স্মার্টফোনটির ডিজাইন এবং কালার অপশনগুলি প্রকাশ্যে এসেছে।

টিজার ছবিতে, Vivo X200 FE এর ব্যাক প্যানেলে Zeiss-ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। একটি পিল-আকৃতির মডিউলের ভিতরে দুটি ক্যামেরা সেন্সর রাখা হয়েছে। আর পাশে একটি রিং আকৃতির LED ফ্ল্যাশের উপরে তৃতীয় ক্যামেরা রয়েছে।Vivo X200 FE এর ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম কী আছে বলে মনে হচ্ছে। সামনের অংশে, পাতলা বেজেল এবং ফ্রন্ট ক্যামেরার জন্য একটি হোল-পাঞ্চ কাটআউট দেখা যাচ্ছে।

মজার বিষয় হল, স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া Vivo S30 Pro Mini এর মতো দেখতে। ডিজাইন এলিমেন্টে অনেক মিল রয়েছে। তাই X200 FE ওই ফোনটির সামান্য মডিফায়েড ভার্সন হতে পারে বলে আমরা অনুমান করছি। ভিভো জানিয়েছে যে আসন্ন ফোনটি মোট চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে - কালো, নীল, গোলাপী এবং হলুদ।

Vivo X200 FE স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো এক্স200 এফই কেমন স্পেসিফিকেশন অফার করবে সেই সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। এটি 6.31 ইঞ্চির LTPO OLED স্ক্রিন অফার করবে বলে শোনা যাচ্ছে যার রিফ্রেশ রেট 120Hz। এটি 12GB RAM এবং 512GB স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে। এছাড়াও, আরও মেমরি অপশন পাওয়া যাবে। ডিভাইসটি MediaTek Dimensity 9300+ চিপসেটে চলবে বলে জানা গিয়েছে। পিছনের ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা + 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স + 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকবে। হ্যান্ডসেটটি 6,500mAh ব্যাটারির সাথে আসতে পারে যা 90W ফাস্ট চার্জিং সমর্থন করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  2. বাজার কাঁপানো Vivo S সিরিজ দীর্ঘ সাত বছর পর ভারতে ফিরছে, ক্যামেরায় ফের বাজিমাত নাকি আরও বড় চমক
  3. Itel Zeno 200 জলের দরে লঞ্চ হল, সিগন্যাল না থাকলেও করা যাবে কল
  4. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 স্মার্টফোনের সেল শুরু, রয়েছে 8000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  5. ভারতের একমাত্র জায়গা যেখানে অন্য রাজ্যের প্রিপেইড সিম চলে না, কোথায় বলতে পারবেন
  6. রিয়েলমির নতুন চমক Realme 16x 5G পেল BIS সার্টিফিকেশন, ভারতে লঞ্চ হচ্ছে শীঘ্রই
  7. Motorola Razr Fold: মটোরোলার প্রথম বইয়ের মতো ভাঁজ হওয়া ফোল্ডেবল ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে
  8. Huawei বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট লঞ্চ করল, 50MP ক্যামেরা ও 10400mAh ব্যাটারি রয়েছে
  9. Xiaomi 17T সিরিজ 100W ফাস্ট চার্জিং, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হবে, ছবি ও স্পেকস প্রকাশ্যে
  10. Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.