ট্রিপল Zeiss ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার্সের Vivo 5G ফোনে মিলছে 7,000 টাকা ছাড়, Flipkart ফ্রিডম সেলে দারুণ অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 অগাস্ট 2026 13:59 IST
হাইলাইট
  • Flipkart Freedom সেলে Vivo X200T প্রায় 7,000 টাকা সস্তায় কেনার সুযোগ
  • এই ফোনে Zeiss-টিউনড ট্রিপল 50MP রিয়ার ক্যামেরা আছে
  • Vivo X200T অক্টা-কোর MediaTek Dimensity 9400+ চিপসেট ব্যবহার করে

Vivo X200T has a Zeiss-backed triple rear camera unit

Photo Credit: Vivo

Vivo X200T বড় ডিসকাউন্টে কেনার সুযোগ। Flipkart Freedom সেলে ভিভোর এই প্রিমিয়াম স্মার্টফোন 7,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। কোম্পানি ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। যার ফলে দাম অনেকটাই কমে আসবে। Vivo X200T-এর সবচেয়ে বড় দুই আকর্ষণ হল Zeiss টিউনড তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং পাওয়ারফুল MediaTek Dimensity 9400+ চিপসেট। হ্যান্ডসেটে সাত বছর সিকিউরিটি পাওয়া যাবে। তাই এটি দীর্ঘমেয়াদি ব্যবহার করার জন্য উপযুক্ত। ভিভোর ফোনের কার্যকর দাম এবং খুঁটিনাটি জানতে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে হবে।

Flipkart Freedom সেলে Vivo X200T মিলছে 7,000 টাকা ডিসকাউন্টে

Vivo X200T মডেলের 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 69,999 টাকায় লিস্টেড আছে। কোম্পানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, ও অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট-ক্রেডিট কার্ডে 7,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে। ফলে ফোনের দাম 62,999 টাকায় নেমে আসবে।

এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য 10,625 টাকা ক্যাশব্যাক থাকছে। অর্থাৎ, 60,000 টাকার নিচে দাম চলে আসবে। ফোনের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশন ফ্লিপকার্টে 59,999 টাকায় বিক্রি হচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস, ও এইচডিএফসি-র ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। 

আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম মেটান, তাহলে 5,849 টাকা ক্যাশব্যাক হিসেবে সাশ্রয় করতে পারবেন। স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, ভিভো এক্স200টি একটি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 1.5K রেজোলিউশন, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। 

স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,200mAh সিলিকন কার্বন ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং, 40W ওয়্যারলেস চার্জিং, রিভার্স চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।

Vivo X200T ট্রিপল ব্যাক ক্যামেরার সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স (Samsung JN1), এবং 3x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল Zeiss সুপার টেলিফটো ক্যামেরা (Sony IMX882) নিয়ে গঠিত। উভয় ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমন। ডিভাইসে Android 16 নির্ভর OrginOS 6 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা পাঁচ মেজর সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) দেবে। এছাড়াও, সাত বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant 120Hz AMOLED display
  • Fantastic ZEISS-tuned cameras
  • Polished OriginOS 6 experience
  • Rapid charging
  • Bad
  • No LTPO screen
  • Slight heat build-up
 
KEY SPECS
Display 6.70-inch
Processor MediaTek Dimensity 9400+
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6200mAh
Resolution 1260x2800 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ট্রিপল Zeiss ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার্সের Vivo 5G ফোনে মিলছে 7,000 টাকা ছাড়, Flipkart ফ্রিডম সেলে দারুণ অফার
  2. একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
  3. 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  4. Flipkart ফ্রিডম সেলে 50,000 টাকার নিচে iPhone 17, কীভাবে এত কম দামে মিলছে জানুন
  5. Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
  6. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  7. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  8. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  9. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  10. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.