Xiaomi 17T-এর ক্যামেরায় সিগনেচার Leica টিউনিং রয়েছে, যা ছবির অথেন্টিক কালার তুলে ধরবে। Vivo X200T ফোনে Zeiss-এর তৈরি ইমেজিং সিস্টেম আছে। তবে 120x ডিজিটাল জুম ও 5x অপটিক্যাল জুম থাকার কারণে Xiaomi 17T দূরের ছবি আরও স্পষ্টভাবে তুলতে সক্ষম। অন্য দিকে, Vivo X200T সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দুর্ধর্ষ পোট্রেট শট নিতে পারে। 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা শাওমির ফোনের 12 মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় অনেক এগিয়ে। ক্যামেরার ক্ষেত্রে দুই ফোনেরই সেয়ানে সেয়ানে টক্কর। তবে কী ধরনের ছবি তুলতে পছন্দ করেন, তার উপরেই ফোন নির্বাচন নির্ভর করছে।
Vijay Sales-এ 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের Vivo X200T বিক্রি হচ্ছে 45,000 টাকায়। জানুয়ারিতে ভারতে লঞ্চের সময় মূল্য 59,999 টাকা ছিল। অর্থাৎ, প্রায় 15,000 টাকা ছাড়ে কেনার সুযোগ। এই ফোনে Zeiss-এর টিউন করা তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। এটি ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9400+ চিপসেটে রান করে। এতে IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে।
Vivo নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। এর সাথে 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস আছে৷ তবে দু'টো অফার একসাথে নেওয়া যাবে না। এছাড়াও, Vivo X200T ফোনে এক বছর ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি (মোট দুই বছর) ও 18 মাস নো-কস্ট EMI অফার মিলছে।
Vivo X200T ভারতে লঞ্চের আগের দিনই দাম এবং অফার ফাঁস হয়েছে। কোম্পানি 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট (ক্রেডিট বা ডেবিট কার্ড) এলং কুপন ছাড় হিসেবে অতিরিক্ত 2,000 টাকা অফার দিতে পারে বলে জানা গিয়েছে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে দাম 52,999 টাকায় নেমে আসতে পারে।
ফ্লিপকার্টে তৈরি করা মাইক্রোসাইট থেকে Vivo X200T এর ক্যামেরা মডিউলের ছবি সামনে এসেছে। এটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হবে। পিছনের সমস্ত ক্যামেরা 50 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। ক্যামেরা ডেকোর ভিতরে Zeiss ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। সংস্থা শীঘ্রই লঞ্চের তারিখ ঘোষণা করবে বলে আশা করা যায়।
Vivo X200T ডিজাইনের ক্ষেত্রে Vivo X200 FE মডেলের মতো হতে পারে, যা গত বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। অন্য দিকে, স্পেসিফিকেশনের দিক থেকে চীনে বিক্রিত Vivo X200s-এর সঙ্গে সাদৃশ্য বজায় রাখবে। এক কথায়, ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স এবং ফিচার্স পাওয়া যাবে।
Vivo X200T ফ্রেম ইন্টারপোলেশন ও ভার্চুয়াল গ্রাফিক্স কার্ড প্রযুক্তি নিয়ে আসতে পারে। এটি গেম খেলার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গেমের দৃশ্যকে আরও মসৃণ করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করার কথা জানা গিয়েছে।