ফ্লিপকার্টে তৈরি একটি মাইক্রোসাইট থেকে Vivo X200T মডেলের ক্যামেরা মডিউলের ডিজাইন প্রকাশ্যে এসেছে।
Photo Credit: Vivo
Vivo X200T is expected to share specs with the Vivo X200s (pictured)
Vivo X200T জল্পনা সত্যি করে খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। এই প্রথম ভিভোর আসন্ন ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। ডিভাইসটির জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখান থেকেই স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের ছবি সামনে এসেছে। এটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হবে। পিছনের সমস্ত ক্যামেরা 50 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। ক্যামেরা ডেকোর ভিতরে Zeiss ব্র্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে, যা কোম্পানির প্রতিটি প্রিমিয়াম ফোনের কমন ফিচার। Vivo X200T-এর দাম ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এমনকি সম্ভাব্য লঞ্চের তারিখ জানা গিয়েছ। হ্যান্ডসেটে ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স ও ফিচার্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ফ্লিপকার্টে বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট থেকে Vivo X200T মডেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে, যা একটি গোল ক্যামেরা মডিউলের মধ্যে অবস্থিত। ক্যামেরা সিস্টেমটি Zeiss-এর সহযোগিতায় তৈরি হয়েছে। ফোনটির পার্পল কালার অপশনের একঝলক দেখিয়েছে কোম্পানি। এছাড়াও, এটি স্টেলার ব্ল্যাক কালার অপশনে আসতে পারে।
টিজার নিশ্চিত করেছে যে, ভিভোর আসন্ন ফোনে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা মিলবে। ডিভাইসটি সফটওয়্যারের দিক থেকে Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। এর উপরে থাকবে ভিভোর নিজস্ব Origin OS ইন্টারফেস। সংস্থা আগামী কয়েক দিনের মধ্যে স্মার্টফোনের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে।
Vivo X200T is teased to carry a Zeiss-powered triple rear camera unit
Photo Credit: Flipkart
ভিভো এক্স200টি একটি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে আসতে পারে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ সাপোর্ট করবে। ফোনটি 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত MediaTek Dimensity 9400+ চিপসেটে রান করতে পারে, যার পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ। এতে eSIM সাপোর্ট এবং 3D ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য, নয়া হ্যান্ডসেটের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYT-702), 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (Samsung JN1), এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল সেন্সর থাকার সম্ভাবনা।
ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6,200mAh হতে পারে। এতে 90W ওয়্যার্ড চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যেতে পারে। এটি জানুয়ারি 26 থেকে জানুয়ারি 31-এর মধ্যে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Vivo X200T-এর দাম ভারতে 50,000 টাকা থেকে 55,000 টাকার মধ্যে থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Galaxy S27 Ultra Camera Processing May Change From Galaxy S26 Ultra; Might Drop Dedicated 3X Telephoto Lens
Noise Homestage Soundbar Series Launched in India With Dolby Atmos, Up to 700W Output: Price, Features