Vijay Sales-এ 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের Vivo X200T বিক্রি হচ্ছে 45,000 টাকায়। জানুয়ারিতে ভারতে লঞ্চের সময় মূল্য 59,999 টাকা ছিল। অর্থাৎ, প্রায় 15,000 টাকা ছাড়ে কেনার সুযোগ। এই ফোনে Zeiss-এর টিউন করা তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। এটি ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9400+ চিপসেটে রান করে। এতে IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে।
Vivo X200T আসন্ন ফ্লিপকার্ট সেলে 49,999 টাকায় কেনার সুযোগ মিলতে পারে। এটি জানুয়ারিতে 59,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটির অফার ফ্লিপকার্টে কিছুক্ষণের জন্য দেখা গিয়েছিল। কিন্তু এখন সরিয়ে নেওয়ার কারণে ডিল প্রাইস দেখা যাচ্ছে। তবে 10,000 টাকা সরাসরি ডিসকাউন্ট হিসেবে নাও মিলতে পারে। এই ছাড়ের মধ্যে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিল অর্ন্তভুক্ত থাকতে পারে।
Vivo নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। এর সাথে 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস আছে৷ তবে দু'টো অফার একসাথে নেওয়া যাবে না। এছাড়াও, Vivo X200T ফোনে এক বছর ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি (মোট দুই বছর) ও 18 মাস নো-কস্ট EMI অফার মিলছে।
Vivo X200T ভারতে লঞ্চের আগের দিনই দাম এবং অফার ফাঁস হয়েছে। কোম্পানি 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট (ক্রেডিট বা ডেবিট কার্ড) এলং কুপন ছাড় হিসেবে অতিরিক্ত 2,000 টাকা অফার দিতে পারে বলে জানা গিয়েছে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে দাম 52,999 টাকায় নেমে আসতে পারে।
Vivo X200T ডিজাইনের ক্ষেত্রে Vivo X200 FE মডেলের মতো হতে পারে, যা গত বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। অন্য দিকে, স্পেসিফিকেশনের দিক থেকে চীনে বিক্রিত Vivo X200s-এর সঙ্গে সাদৃশ্য বজায় রাখবে। এক কথায়, ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স এবং ফিচার্স পাওয়া যাবে।