বিশাল ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে আসছে Vivo Y17

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 এপ্রিল 2019 11:21 IST
হাইলাইট
  • Vivo Y17 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে
  • এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
  • 5,000 mAh ব্যাটারির সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট

দুটি রঙে ভারতে পাওয়া যাবে Vivo Y17

কয়েক দিন ধরেই Vivo ফন নিয়ে একাধিক রিপোর্ট সামনে আসছিল। অবশেষে এই ফোন সামনে নিয়ে এল চিনের স্মার্টফোন কোম্পানিটি। নতুন Vivo Y17 ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। ডিসপ্লের উপরে থাকছে ছোট্ট নচ। Vivo Y17 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এর সাথেই ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনের ভিতরে Helio P35 চিপসেট ব্যবহার করেছে Vivo।

নতুন ফোন সামনে আনলেও Y17 ফোনের দাম ঘোষণা করেছি Vivo।  ইতিমধ্যেই Vivo ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। একাধিক রঙে পাওয়া যাবে Vivo Y17।

Vivo Y17 স্পেসিফিকেশন

Vivo Y17 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 9 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.35 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM আর স্টোরেজ।

Vivo Y17 প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপল ক্যামেরা। Vivo Y17 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সার। Y17 রিয়ার ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আর HDR সাপোর্ট। ফোনের সামনে থাকছে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y17 ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.0, Micro-USB সাথে OTG, GPS, FM রেডিও। ফোনের ভিতরে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি। এই প্রথম কোন Vivo ফোনে এত বড় ব্যাটারি দেখা গেল। 5,000 mAh ব্যাটারির সাথে Vivo Y17 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Looks good
  • Lots of storage space
  • Useful features in Funtouch OS
  • Bad
  • Weak processor
  • Average display quality
  • Mediocre photo and video quality
 
KEY SPECS
Display 6.35-inch
Processor MediaTek Helio P35
Front Camera 20-megapixel
Rear Camera 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android Pie
Resolution 720x1544 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ ফোনের হদিস, প্রথমবার প্রকাশ্যে Galaxy S27
  2. Apple Maps: পথ দেখানোর পাশাপাশি এবার সেরা খাবার ও ঘোরার জায়গাও চিনিয়ে দেবে অ্যাপল ম্যাপস
  3. OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হল, শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, এবার অন্য অস্ত্রে বাজিমাত ওয়ানপ্লাসের
  4. Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
  5. Realme P4R 5G: 20,000 টাকার মধ্যে দেশের প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আনল রিয়েলমি
  6. Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ
  7. Starlink: স্টারলিঙ্ক ইন্টারনেট নিয়ে সতর্ক কেন্দ্র, আটকে গেল ভারতে পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র
  8. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  9. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  10. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.