নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Vivo Y3, কী থাকছে?

মে মাসে লঞ্চ হয়েছিল Vivo Y3। লঞ্চের সময় এই ফোনে ছিল 4GB + 128GB স্টোরেজ। এবার 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হল এই ফোন। আপাতত চিনে এই ফোন লঞ্চ হয়েছে।

নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Vivo Y3, কী থাকছে?

Vivo Y3 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা

হাইলাইট
  • Vivo Y3 ফোনে থাকছে বিশেষ গেম কিউব মোড
  • লঞ্চের সময় এই ফোনে ছিল 4GB + 128GB স্টোরেজ
  • 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হল এই ফোন
বিজ্ঞাপন

মে মাসে লঞ্চ হয়েছিল Vivo Y3। লঞ্চের সময় এই ফোনে ছিল 4GB + 128GB স্টোরেজ। এবার 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হল এই ফোন। আপাতত চিনে এই ফোন লঞ্চ হয়েছে। Vivo Y3 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর MediaTek প্রসেসর। Vivo Y3 ফোনে থাকছে বিশেষ গেম কিউব মোড, আর ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।

15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ

Vivo Y3 এর দাম

4GB RAM + 64GB স্টোরেজে Vivo Y3 এর দাম 999 ইউয়ান (প্রায় 10,000 টাকা)। 4GB RAM + 128GB স্টোরেজে Vivo Y3 এর দাম 1,498 ইউয়ান (প্রায় 15,200 টাকা)। একাধিক রঙে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।

মাত্র 30 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

Vivo Y3 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Y3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Funtouch OS 9.0  স্কিন। Vivo Y3 ফোনে থাকবে একটি 6.35 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek P35 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Vivo Y3 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের সামনে থাকছে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Vivo Y3 ফোনের ভিতরে রয়েছে একটি 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Y3 ফোনের ওজন 190.5 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 6.35-inch
Processor MediaTek Helio P35 (MT6765)
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android Pie
Resolution 720x1544 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরেই, লঞ্চের তারিখ ফাঁস
  2. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  3. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  4. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  5. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  6. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  7. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  8. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  9. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  10. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »