সাত হাজারে ভারতে নতুন ফোন নিয়ে এল Vivo, দেখে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুলাই 2019 13:58 IST
হাইলাইট
  • Vivo Y90 ফোনে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে
  • ভারতে তৈরী হবে এই ফোন
  • থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Vivo Y90 এর দাম 6,990 টাকা

এই সপ্তাহেই পাকিস্তানে লঞ্চ হয়েছিল Vivo Y90। এবার ভারতে লঞ্চ হল বাজেট সেগমেন্টের এই স্মার্টফোন। Vivo Y90 ফোনে রয়েছে ওয়াটারড্রপ নচ, সিঙ্গেল রিয়ার ক্যামেরা, 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। আর Helio A22 চিপসেট। ফোনের ভিতরে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি।

Vivo Y90 এর দাম

ভারতে Vivo Y90 এর দাম 6,990 টাকা। কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। শনিবার থেকে দেশের সব জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে এই ফোন বিক্রি শুরু হবে। এছাড়াও সব রিটেল দোকানেও পাওয়া যাবে Vivo Y90।

Advertisement

Vivo Y90 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Y90 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2  ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio A22 চিপসেট। সাথে থাকছে 2GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 512 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য Vivo Y90 ফোনের পিছনে থাকছে একটি মাত্র ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 8 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ফোনের ক্যামেরায় একাধিক ফিচার ব্যবহার করেছে Vivo।

কানেক্টিভিটির জন্য Vivo Y90 ফোনে রয়েছে Wi-Fi 2.4GHz, Bluetooth 5, Micro-USB port, GPS, USB OTG আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  2. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  3. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  4. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  5. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  6. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
  7. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  8. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  9. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  10. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.