বিশাল ব্যাটারি সহ বাজেট সেগমেন্টে লঞ্চ হল Vivo Y90

Vivo Y90 ফোনে রয়েছে ওয়াটারড্রপ নচ, সিঙ্গেল রিয়ার ক্যামেরা, 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে আর Helio A22 চিপসেট। ফোনের ভিতরে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি।

বিশাল ব্যাটারি সহ বাজেট সেগমেন্টে লঞ্চ হল Vivo Y90

Vivo Y90 ফোনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

হাইলাইট
  • পাকিস্তানে Vivo Y90 এর দাম 18,999 পাকিস্তানি রুপি
  • কালো ও সোনালি রঙে এই ফোন পাওয়া যাবে
  • শিঘ্রই ভারতে আসবে এই স্মার্টফোন
বিজ্ঞাপন

পাকিস্তানে নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করল Vivo। Vivo Y90 ফোনে রয়েছে ওয়াটারড্রপ নচ, সিঙ্গেল রিয়ার ক্যামেরা, 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে আর Helio A22 চিপসেট। ফোনের ভিতরে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। শিঘ্রই ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। দুটি রঙে পাকিস্তানে এই ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি।

Vivo Y90 এর দাম

পাকিস্তানে Vivo Y90 এর দাম 18,999 পাকিস্তানি রুপি (প্রায় 8,100 টাকা)। কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। শিঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo Y90। ভারতে এই ফোনের দাম শুরু হতে পারে 6,990 টাকা থেকে।

Vivo Y90 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Y90 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2  ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio A22 চিপসেট। সাথে থাকছে 2GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 512 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য Vivo Y90 ফোনের পিছনে থাকছে একটি মাত্র ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 8 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ফোনের ক্যামেরায় একাধিক ফিচার ব্যবহার করেছে Vivo।

কানেক্টিভিটির জন্য Vivo Y90 ফোনে রয়েছে Wi-Fi 2.4GHz, Bluetooth 5, Micro-USB port, GPS, USB OTG আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  2. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  3. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  4. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  5. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  6. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  7. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
  8. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  9. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  10. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »