সপ্তাহের শুরুতেই সস্তা হল এই দুই Vivo স্মার্টফোন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 নভেম্বর 2019 10:08 IST
হাইলাইট
  • Vivo Y91 ফোনের 2GB RAM ভেরিয়েন্ট সস্তা হয়েছে
  • অনলাইন ও অফলাইনে দাম কমেছে
  • Vivo Y91 আর Vivo Y91i ফোনে থাকছে Helio P22 চিপসেট

সোমবার সস্তা হয়েছে Vivo Y91 আর Vivo Y91i

সোমবার ভারতে সস্তা হল Vivo Y91 আর Vivo Y91i। 1,500 টাকা পর্যন্ত সস্তা হয়েছে এই দুই Oppo স্মার্টফোন। 6,990 টাকা থেকে পাওয়া যাচ্ছে Oppo Y91। অন্যদিকে 8,490 টাকা থেকে Oppo Y91i ফোনের দাম শুরু হচ্ছে। ইতিমধ্যেই নতুন দামে অনলাইনে ও অফলাইনে এই দুই Oppo ফোন বিক্রি শুরু হয়েছে।

Vivo Y91 আর Vivo Y91i এর দাম

2GB RAM + 32GB স্টোরেজে Vivo Y91 কিনতে 8,490 টাকা খরচ হবে। অন্যদিকে 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন কিনতে 8,990 টাকা খরচ করতে হবে।

2GB RAM + 32GB স্টোরেজে Vivo Y91i বিক্রি হচ্ছে 6,990 টাকা দামে। Amazon.in আর Vivo.com থেকে ইতিমধ্যেই নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে। অফলাইন স্টোরেও দাম কমেছে।

Vivo Y91 স্পেসিফিকেশন

Vivo Y91 ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y91 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি 13MP। সাথে থাকছে 2MP ডেপ্ত সেন্সর। ফোনের সামনে থাকছে একটি 8MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y91 ফোনে থাকছে 4G, Wi-Fi, Bluetooth 5.0, GLONASS, GPS আর Wi-Fi 2.4G। এই ফোনের ভিতরে একটি 4,030 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। Vivo Y91 এর ওজন 163.5 গ্রাম।

Vivo Y91i স্পেসিফিকেশন

Vivo Y91i ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 16GB অথবা 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y91i ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেল। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের সামনে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য Vivo Y91i ফোনে থাকছে 4G, Wi-Fi, Bluetooth 5.0, GLONASS, GPS আর Wi-Fi 2.4G। এই ফোনের ভিতরে একটি 4,030 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে।

আরও পড়ুন:

2,000 টাকা সস্তা হল Vivo Z1 Pro; দাম ও ফিচারগুলি দেখে নিন

Advertisement

এবার স্মার্টফোন লঞ্চ করল TikTok, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

লঞ্চের আগে ফাঁস হল Mi CC9 Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lenovo Legion Y70 (2026) চার বছর অপেক্ষার পর লঞ্চ হল, বড় 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার্স
  2. ডুয়াল সেলফি ক্যামেরার Motorola Razr Fold-এর সেল শুরু, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট
  3. Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
  4. Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং ও দুর্ধর্ষ প্রসেসর
  5. itel A100 Pro মাত্র 8,999 টাকায় লঞ্চ হল, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল, কীভাবে?
  6. Vivo S60 সিরিজ মে 29 লঞ্চের ঘোষণা হল, অভিনব ডিজাইন, 90W ফাস্ট চার্জিং ও 7,200mAh ব্যাটারি থাকবে
  7. Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ
  8. Vivo S2: সাত বছর পর ভারতে Vivo S সিরিজের প্রত্যাবর্তন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল
  9. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  10. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.