1,000 টাকা সস্তা হয়ে এবার 13,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Vivo Z1 Pro। অন্যদিকে 6GB RAM + 64GB আর 6GB RAM + 128GB স্টোরেজে 2,000 টাকা সস্তা হয়েছে এই ফোন।
Flipkart থেকে নতুন দামে Vivo Z1 Pro বিক্রি শুরু হয়েছে
জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Z1 Pro। লঞ্চের সময় এই ফোনের দাম শুরু দাম ছিল 14,999 টাকা। 1,000 টাকা সস্তা হয়ে এবার 13,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Vivo Z1 Pro। অন্যদিকে 6GB RAM + 64GB আর 6GB RAM + 128GB স্টোরেজে 2,000 টাকা সস্তা হয়েছে এই ফোন। ইতিমধ্যেই ভারতের বাজারে বেশ জনপ্রিয় হয়েছে মিডরেঞ্জ সেগমেন্টের এই Vivo স্মার্টফোন। Z1 Pro ফোনে রয়েছে Snapdragon 712 চিপসেট, ডিসপ্লের নীচে 32MP সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। গেম খেলার জন্য এই ফোনে থাকছে Game Mode 5.0। Z1 Pro তে থাকছে 6GB পর্যন্ত RAM আর 5,000 mAh ব্যাটারি।
4GB RAM + 64GB স্টোরেজে Vivo Z1 Pro এর দাম কমে হয়েছে 13,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 14,990 টাকা খরচ হবে। এছাড়াও 6GB RAM + 128GB স্টোরেজে Vivo Z1 Pro কিনতে খরচ হবে 17,990 টাকা।
ডুয়াল সিম Vivo Z1 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch OS 9 স্কিন। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট, Adreno 616 GPU, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Z1 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Z1 Pro ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB 2.0 সঙ্গে OTG, আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। আর থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Z1 Pro এর ওজন 201 গ্রাম।
আরও পড়ুন:
স্মার্টফোন ডিজাইনে নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে আসছে Motorola Razr
32MP সেলফি ক্যামেরা নিয়ে আসছে Mi CC9 Pro, রিয়ার ক্যামেরায় থাকছে 50x জুম
মিনিটে 6 পয়সা খরচ করতে হবে না! উল্টে ফোন করলে আপনাকে মিনিটে 6 পয়সা দেবে BSNL
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch