লঞ্চ হল Vivo Y93: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 নভেম্বর 2018 12:13 IST
হাইলাইট
  • চিনে আবার নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo
  • Vivo Y93 তে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM
  • Vivo Y93 এর দাম 1,500 ইউয়ান (প্রায় 15,900 টাকা)

দুটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Vivo Y93

চিনে আবার নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo। নতুন এই ফোনের নাম Vivo Y93। Vivo Y93 তে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। এর সাথেই থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা। আপাতত শুধুমাত্র চিনে এই স্মার্টফোন পাওয়া যাবে। এই ফোন দেখতে অনেকটা Vivo V11 ফোনের মতো।

Vivo Y93 এর দাম

চিনে Vivo Y93 এর দাম 1,500 ইউয়ান (প্রায় 15,900 টাকা)। আপাতত চিনের Vivo অনলাইন স্টোর থেকে এই স্মার্টফোন কেনা যাচ্ছে। দুটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Vivo Y93।

Vivo Y93 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y93 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y93 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 439 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y93 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y93 তে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  2. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  3. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  4. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
  5. Redmi Turbo 5: এই দামে এত ফিচার্স! রেডমির নতুন স্মার্টফোনের লঞ্চে বাজার তোলপাড়
  6. ভারতে আচমকা নিষিদ্ধ Telegram অ্যাপ, সরকারের সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ
  7. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  8. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  9. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  10. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.