ভারতে Vivo Y93 তে থাকছে নতুন প্রসেসার

Vivo Y93 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 32GB স্টোরেজ।

ভারতে Vivo Y93 তে থাকছে নতুন প্রসেসার

নভেম্বরের শুরুতে চিনে লঞ্চ হয়েছিল Vivo Y93

হাইলাইট
  • এই মাসের শুরুতে চিনে লঞ্চ হয়েছিল Vivo Y93
  • চিনে Vivo Y93 তে Snapdragon 439 চিপসেট রয়েছে
  • ভারতে এই ফোনে থাকতে চলেছে MediaTek Helio P22 চিপসেট
বিজ্ঞাপন

নভেম্বরের শুরুতে চিনে লঞ্চ হয়েছিল Vivo Y93। এবার ভারতে আসছে এই ফোন। চিনে Vivo Y93 তে Snapdragon 439 চিপসেট থাকলেও ভারতে এই ফোনে থাকতে চলেছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে 4GB RAM আর 32GB স্টোরেজ, একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা। এতদিন শুধুমাত্র চিনে এই স্মার্টফোন পাওয়া গেলেও এবার ভারতে আসছে Vivo Y93। এই ফোন দেখতে অনেকটা Vivo V11 ফোনের মতো।

চিনে Vivo Y93 এর দাম 1,500 ইউয়ান (প্রায় 15,900 টাকা)। আপাতত চিনের Vivo অনলাইন স্টোর থেকে এই স্মার্টফোন কেনা যাচ্ছে। দুটি আলাদা রঙে পাওয়া যায় নতুন Vivo Y93।

ভারতে Vivo Y93 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y93 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y93 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y93 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y93 তে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. 16,999 টাকা ডিসকাউন্টের সঙ্গে শুরু হল Oppo-এর পকেট DSLR-এর সেল!
  2. Oakter দেশের সবচেয়ে সস্তা AC আনল, দাম স্মার্টফোনের চেয়েও কম, গরমে স্বস্তি
  3. Lava Shark 2 5G: চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে সস্তায় হাজির জাম্বো ব্যাটারির দেশি স্টাইলিশ 5G ফোন
  4. Redmi 17 5G কম দামে ভারতে আসছে, ফাঁস লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন, দেখে নিন ফিচার
  5. মাত্র 9,499 টাকায় 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার HMD Vibe 2 5G ফোনের সেল শুরু
  6. Oppo A6c: ভারতে লঞ্চ হল ওপ্পোর নয়া বাজেট ফোন, সস্তায় 7,000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে
  7. Oppo Pad 6: 12.1 ইঞ্চি ডিসপ্লে, ছয়টি স্পিকার, ও 10,420mAh ব্যাটারির সঙ্গে নতুন ট্যাব আনল Oppo
  8. Oppo Reno 16 ও Reno 16 Pro বাজার কাঁপিয়ে দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 16GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  9. Motorola-এর নতুন 5G বাজেট ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা আছে
  10. Vivo Y600 Turbo দানবীয় ব্যাটারির সঙ্গে বাজারে এল, চার্জের চিন্তা এবার শেষ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »