Vivo Z1 Pro ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট। এই চিপসেটে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি।
Vivo Z1 Pro ফোনে থাকছে 32MP সেলফি ক্যামেরা
বুধবার ভারতে লঞ্চ হচ্ছে Vivo Z1 Pro। আজ দুপুর 12 টায় নতুন দিল্লিতে এক ইভেন্টে নতুন এই স্মার্টফোন লঞ্চ করবে Vivo। ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Vivo Z1 Pro এর টিজার প্রকাশিত হয়েছে। এই ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট, 32MP সেলফি ক্যামেরা, হোল পাঞ্চ ডিসপ্লে আর 5,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সাথেই থাকছে LED ফ্ল্যাশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ভারতে Vivo Z1 Pro লঞ্চ YouTube থেকে সরাসরি দেখা যাবে। আজ দুপুর 12 টায় এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। Vivo Z1 Pro লঞ্চ অনলাইনে সরাসরি দেখতে নীচে প্লে বাটনে ক্লিক করুন।
এখনও Vivo Z1 Pro এর দাম প্রকাশ করেনি চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই Flipkart এ এই ফোনের জন্য আলাদা পেজ তৈরী হয়েছে। 3 জুলাই লঞ্চের পরে এই ফোনের সঠিক দাম জানা যাবে।
চিনে Z5x ফোনের নাম বদলে ভারতে আসছে Z1 Pro। তাই সেই ফোনের আশেপাশে ভারতে Vivo Z1 Pro এর দাম হতে পারে। চিনে Vivo Z5x এর দাম শুরু হচ্ছে 1,398 ইউয়ান (প্রায় 14,400 টাকা) থেকে। টপ ভেরিয়েন্টে এই ফোন কিনতে 1,998 ইউয়ান (প্রায় 20,500 টাকা) খরচ হবে।
ডুয়াল সিম Vivo Z1 Pro ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট। এই চিপসেটে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি।
Z1 Pro ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল পাঞ্চ হোল ডিসপ্লের সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। গেমারদের জন্য এই ফোনে থাকছে একটি আলাদা গেমিং মোড।
Vivo Z1 Pro ফোনে থাকছে পান্স হোল ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Grand Theft Auto 6's Multiplayer Mode Will Launch Next Year, Says Twitch CEO