কম্পিউটারের মতো কুলিং সিস্টেম সহ 5G ফোন নিয়ে আসছে Vivo

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 ফেব্রুয়ারি 2020 13:35 IST
হাইলাইট
  • Vivo Z6 5G -তে থাকবে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে
  • 29 ফেব্রুয়ারি চিনে এই ফোন লঞ্চ হবে
  • রয়েছে 85 মিমি লিকুইড কুলিং টিউব

Vivo Z6 5G -তে একাধিক স্তরে গ্রাফাইট হিট সিঙ্ক ব্যবহার হয়েছে, সঙ্গে রয়েছে লিকুইডি কুলিং

Photo Credit: Weibo/ Vivo

শীঘ্রই আরও একটা 5G স্মার্টফোন নিয়ে আসছে Vivo। নতুন Vivo Z6 5G -তে কম্পিউটারের মতো লিকুইড কুলিং থাকবে। 29 ফেব্রুয়ারি চিনে এই ফোন লঞ্চ হবে। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 44W ফাস্ট চার্জ সাপোর্ট। নতুন 5G ফোনে মিডরেঞ্জ চিপসেট ব্যবহার হয়েছে। এই ফোনে Snapdragon 765 চিপসেট দেখা যাবে। প্রসেসরের সঙ্গে রয়েছে বিশেষ লিকুইড কুলিং প্রযুক্তি। কম্পিউটার প্রসেসরে এই ধরনের কুলিং ব্যবহার হয়।

Vivo Z6 5G -তে একাধিক স্তরে গ্রাফাইট হিট সিঙ্ক ব্যবহার হয়েছে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 85 মিমি লিকুইড কুলিং টিউব। Vivo জানিয়েছে শুধুমাত্র কম্পিউটার প্রসেসরেই এই ধরনের কুলিং ব্যবহার হয়। কোম্পানির দাবি এর ফলে প্রসেসরের তাপমাত্রা সব সময় সাধারণ তাপমাত্রার থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে দীর্ঘ সময় একটানা গেম খেললেও ফোন গরম হবে অথবা স্লো হবে না।

Advertisement

64MP ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Realme 6

এছাড়াও কোম্পানি জানিয়েছে এই ফোনে Multi-Turbo 3.0 মোড থাকছে। সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে এই মোডে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। যদিও Vivo Z6 5G -র দাম সম্পর্কে উচ্চবাচ্য করেনি কোম্পানিটি।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

 TENAA লিস্টিং থেকে জানা গিয়েছে Vivo Z6 5G তে থাকবে 6.57 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে Snapdragon 765 চিপসেটের সঙ্গেই থাকবে 6GB ও 8GB RAM। 64GB, 128GB ও 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ডিসপ্লের উপরে থাকবে হোল পাঞ্চ।

Advertisement
 
KEY SPECS
Display 6.57-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo Z6 5G, TENAA
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  2. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  3. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  4. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  5. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  6. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  7. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  8. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  9. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  10. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.