ভারতে ব্যবসা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, বললেন Vodafone CEO

বিজ্ঞাপন
Edited by Biswadeep Dey, আপডেট: 13 নভেম্বর 2019 19:13 IST
হাইলাইট
  • স্থানীয় যৌথ উদ্যোগের মূল্য শূন্যে এসে দাঁড়াচ্ছে: নিক রিড
  • তিনি ইঙ্গিত দিয়েছেন, তাঁরা ভারতে ব্যবসা গুটিয়ে নেওয়ার পক্ষপাতী
  • ‘বুক ভ্যালু’ 2018 সালের জুন মাসে ছিল 2 বিলিয়ন ইউরো বা প্রায় 15,800 কোটি

ভারতের টেলিকম বাজারে ‘প্রাইস ওয়ার' বা মূল্য যুদ্ধের ফলে Vodafone-এর স্থানীয় যৌথ উদ্যোগের মূল্য শূন্যে এসে দাঁড়াচ্ছে বলে সংস্থার সিইও নিক রিড জানিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, তাঁরা ভারতে ব্যবসা গুটিয়ে নেওয়ার পক্ষপাতী, যদি না ভারত সরকার মোবাইল স্পেকট্রাম ফিতে তাঁদের ছাড় দেয়। Vodafone Group মঙ্গলবার তাদের আর্থিক ফলাফল প্রকাশ করেছে।  Vodafone Idea যাতে Vodafone-এর অংশীদারি ছিল 45 শতাংশ তা নভেম্বর 2019-এ এসে নেমে এসেছে শূন্যে। সংস্থার ‘বুক ভ্যালু' 2018 সালের জুন মাসে ছিল 2 বিলিয়ন ইউরো বা প্রায় 15,800 কোটি টাকা। কিন্তু এবছরের মে মাসে এসে তা দাঁড়ায় 1.5 বিলিয়ন ইউরো বা প্রায় 11,800 কোটি টাকায়। 
মঙ্গলবার প্রকাশিত সংস্থার আর্থিক ফলাফলের খতিয়ান থেকে স্পষ্ট, তাদের ক্ষতির সিংহভাগ আসছে ভারত থেকে। 
Vodafone জানিয়েছে, গ্রুপের কোনও আপত্তি নেই Vodafone Idea Limited-এর হওয়া ক্ষতিপূরণ করতে। গ্রুপের মতে এই ক্ষতির দু'টি দিক রয়েছে। একটি এর কার্যক্রম সংক্রান্ত। অন্যটি এজিআর রায় সংক্রান্তয় এর ফলে তা শূন্যের দিকে এগিয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সংস্থার সিইও নিক রিড লন্ডনে  জানিয়েছেন, ভারতে Vodafone-এর আর্থিক পরিস্থিতি যা তাতে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবতে হবে যদি না সরকার ছাড় দেয়। ভারতের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী Vodafone সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার আর এদেশে ব্যবসায় বিনিয়োগ করবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone, Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  2. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  3. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  4. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  5. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  6. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  7. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  9. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  10. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.