Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি

Airtel হাই-স্পিড ডেটা ও বিভিন্ন OTT সাবস্ক্রিপশনের সঙ্গে 200 টাকা দামের Box Office প্যাক চালু করেছে।

Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি

Photo Credit: Airtel

Airtel Box Office Pack provides 30GB of data and access to top OTT platforms

হাইলাইট
  • Airtel-এর নতুন 200 বক্স অফিস প্যাকের ভ্যালিডিটি 28 দিন
  • এটি Prime Video, ZEE5, ও JioHotstar সাবস্ক্রিপশন অফার করছে
  • Airtel Xtreme Play Premium-এর মাধ্যমে একাধিক OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস
বিজ্ঞাপন

Airtel ব্যবহারকারীর জন্য সুখবর। সংস্থাটি প্রিপেইড গ্রাহকদের জন্য ভারতে 200 টাকা দামের Box Office প্যাক চালু করেছে। এটি ডেটা অ্যাড অন প্ল্যান হওয়ার পাশাপাশি একটি এন্টারটেইনমেন্ট প্যাক। কোম্পানি 30 জিবি মোবাইল ডেটা, Amazon Prime Video, ZEE5, এবং JioHotstar-এর মতো একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিচ্ছে। Airtel ইতিমধ্যেই SMS মারফত নতুন প্ল্যানটির বিষয়ে গ্রাহকদের জানানো শুরু করেছে। যাঁরা আলাদা করে একাধিক OTT সাবস্ক্রিপশন চান না, কিন্তু স্বল্প মেয়াদে অতিরিক্ত ডেটা এবং বিনোদন পেতে চাইছেন, তাঁদের জন্য Airtel Box Office প্যাক উপযুক্ত বিকল্প হতে পারে। 

Airtel আনল 200 বক্স অফিস প্যাক

এয়ারটেলের 200 বক্স অফিস প্যাকের ভ্যালিডিটি 28 দিন। এটি 30 জিবি হাই-স্পিড ইন্টারনেট অফার করে। আবার 5G ডিভাইস ব্যবহারকারী যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা থাকছে। বিনোদনের জন্য এই নয়া প্ল্যানে Amazon Prime Video মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে।

গ্রাহকরা 28 দিন একটি মোবাইল ডিভাইসে স্ট্যান্ডার্ড ডেফিনিশন বা এসডি (SD) কোয়ালিটিতে বিজ্ঞাপন-সহ সিনেমা, ওয়েব সিরিজ, এবং অন্যান্য কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। এয়ারটেল বক্স অফিস প্ল্যানে 28 দিনের ZEE5 সাবস্ক্রিপশনও দিচ্ছে। ফলে লেটেস্ট সিনেমা, ওয়েব সিরিজ, ও অন্যান্য প্রিমিয়াম কনটেন্ট অতিরিক্ত খরচ ছাড়াই দেখা যাবে।

এয়ারটেলের 200 টাকার প্রিপেইড প্ল্যানে 28 দিনের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। পরিষেবাটির মাধ্যমে একটি মোবাইল ডিভাইসে লাইভ খেলা, সিনেমা, ও হটস্টার স্পেশাল দেখতে পাবেন। এছাড়াও, Airtel Xtreme Play Premium-এর মাধ্যমে 18টির বেশি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস মিলবে। যার মধ্যে রয়েছে Sony LIV, Lionsgate Play, Aha, Sun NXT, Chaupal, ইত্যাদি।

উপরের সমস্ত সুবিধা প্ল্যানের মেয়াদ (4 সপ্তাহ) পর্যন্ত ব্যবহার করা যাবে। এয়ারটেল এখনও 200 টাকার বক্স অফিস প্যাক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি। তবে প্ল্যানটি ইতিমধ্যেই সংস্থার ওয়েবসাইট ও এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে দেখা যাচ্ছে। প্ল্যানের সঙ্গে পাওয়া OTT বেনিফিট এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে আলাদাভাবে ক্লেম বা অ্যাক্টিভেট করতে হতে পারে।

মনে রাখবেন, এটি সাধারণ প্রিপেইড রিচার্জ প্ল্যান নয়। ডেটা অ্যাড অন প্যাক হওয়ার কারণে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক SMS বা সার্ভিস ভ্যালিডিটির সুবিধা পাওয়া যাবে না। এটি ব্যবহার করতে গেলে গ্রাহকের নম্বরে আগে থেকে একটি সক্রিয় প্রিপেইড প্ল্যান থাকতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »