মঙ্গলবার প্রকাশিত সংস্থার আর্থিক ফলাফলের খতিয়ান থেকে স্পষ্ট, তাদের ক্ষতির সিংহভাগ আসছে ভারত থেকে
ভারতের টেলিকম বাজারে ‘প্রাইস ওয়ার' বা মূল্য যুদ্ধের ফলে Vodafone-এর স্থানীয় যৌথ উদ্যোগের মূল্য শূন্যে এসে দাঁড়াচ্ছে বলে সংস্থার সিইও নিক রিড জানিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, তাঁরা ভারতে ব্যবসা গুটিয়ে নেওয়ার পক্ষপাতী, যদি না ভারত সরকার মোবাইল স্পেকট্রাম ফিতে তাঁদের ছাড় দেয়। Vodafone Group মঙ্গলবার তাদের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। Vodafone Idea যাতে Vodafone-এর অংশীদারি ছিল 45 শতাংশ তা নভেম্বর 2019-এ এসে নেমে এসেছে শূন্যে। সংস্থার ‘বুক ভ্যালু' 2018 সালের জুন মাসে ছিল 2 বিলিয়ন ইউরো বা প্রায় 15,800 কোটি টাকা। কিন্তু এবছরের মে মাসে এসে তা দাঁড়ায় 1.5 বিলিয়ন ইউরো বা প্রায় 11,800 কোটি টাকায়।
মঙ্গলবার প্রকাশিত সংস্থার আর্থিক ফলাফলের খতিয়ান থেকে স্পষ্ট, তাদের ক্ষতির সিংহভাগ আসছে ভারত থেকে।
Vodafone জানিয়েছে, গ্রুপের কোনও আপত্তি নেই Vodafone Idea Limited-এর হওয়া ক্ষতিপূরণ করতে। গ্রুপের মতে এই ক্ষতির দু'টি দিক রয়েছে। একটি এর কার্যক্রম সংক্রান্ত। অন্যটি এজিআর রায় সংক্রান্তয় এর ফলে তা শূন্যের দিকে এগিয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সংস্থার সিইও নিক রিড লন্ডনে জানিয়েছেন, ভারতে Vodafone-এর আর্থিক পরিস্থিতি যা তাতে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবতে হবে যদি না সরকার ছাড় দেয়। ভারতের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী Vodafone সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার আর এদেশে ব্যবসায় বিনিয়োগ করবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Mafia: The Old Country's Man of Honor Expansion Gets First Look at Gameplay Ahead of Launch