মাত্র 17 মিনিটে সম্পূর্ণ চার্জ হবে স্মার্টফোন, 100W ফাস্ট চার্জ প্রযুক্তি নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 নভেম্বর 2019 09:41 IST
হাইলাইট
  • 100W ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে এল Xiaomi
  • 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ হবে
  • আগামী বছর এই প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi

100W ফাস্ট চার্জ প্রযুক্তি ব্যবহার করে 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ হবে

2019 সালে 100W ফাস্ট চার্জ প্রযুক্তি সামনে এনেছিল Xiaomi। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi জানিয়েছে আগামী বছর থেকে কোম্পানির বিভিন্ন স্মার্টফোনে এই চার্জিং প্রযুক্তি ব্যবহার হবে। নতুন 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি ব্যবহার করে মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে। যদিও কোন স্মার্টফোনে প্রথম 100W ফাস্ট চার্জিং ব্যবহার হবে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।

চলতি মাসে Xiaomi ডেভেলপার কনফারেন্সে নতুন ফাস্ট চার্জিং সম্পর্কে এই কথা জানিয়েছে বেজিংয়ের কোম্পানিটি। সেই অনুষ্ঠানে উপস্থিত কিছু মানুষ সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন আগামী বছর 100W ফাস্ট চার্জিংয়ের স্মার্টফোন লঞ্চ করবে বেজিংয়ের কোম্পানিটি। অনেক দিন ধরেই 100W ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে Xiaomi। তাই মনে করা হচ্ছে 2020 সালের শুরুতেই লঞ্চ হতে পারে সুপার ফাস্ট চার্জিংয়ের এই স্মার্টফোন।

Xioami জানিয়েছে 100W Super Charge Turbo চার্জ ব্যবহার করে মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে। এছাড়াও সম্প্রতি 120W ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছিল Vivo। সেই চার্জিং ব্যবহার করে মাত্র 13 মিনিটে 4,000 mAh ব্যাটারি চার্জ করা যাবে। Xiaomi-র মতো আগামী বছর 120W ফাস্ট চার্জ প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করবে Vivo।

ইতিমধ্যেই কিছু রিপোর্টে জানানো হয়েছে আগামী বছর Mi Mix 4 ফোনে প্রথম 100W চার্জিং প্রযুক্তি ব্যবহার হবে। যদিও এই বিষয়ে এখনও কোন নিশ্চিত খবর সামনে আসেনি।

আপাতত চিনে Redmi K30 5G লঞ্চের প্রস্তুতিতে ব্যাস্ত Xiaomi। ডিসেম্বরে চিনে এই ফোন লঞ্চ করবে বেজিংয়ের কোম্পানিটি।

Advertisement

আরও পড়ুন:

ট্রিপল ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo U20

লঞ্চের আগেই ফাঁস হল Redmi K30 ফোনের স্পেসিফিকেশন

Advertisement

সস্তা হল Honor 20, কোথায় পাওয়া যাবে এই স্মার্টফোন?

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  2. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  3. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  4. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  5. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  6. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  7. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  8. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  9. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  10. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.