দিওয়ালি সেলে Xiaomi এর ডুয়েল সেলফি ক্যামেরা স্মার্টফোনে 17,000 টাকার বিশাল ডিসকাউন্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 অক্টোবর 2025 14:32 IST
হাইলাইট
  • Xiaomi 14 Civi ভারতে 42,999 টাকায় লঞ্চ হয়েছিল
  • এটি Amazon সেলে 25,999 টাকায় বিক্রি হচ্ছে
  • এই স্মার্টফোনে ডুয়েল সেলফি ক্যামেরা আছে

Xiaomi 14 Civi ইউনিক ডিজাইনের জন্য পরিচিত

Photo Credit: Xiaomi

ভিন্নধারার ডিজাইন, অসাধারণ ডিসপ্লে, পাওয়ারফুল পারফরম্যান্স, ও সুন্দর ক্যামেরার ভাল ফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে হাজির হয়েছে Amazon। ই-কমার্স সংস্থাটির Great Indian Festival 2025 এখনও ব্যবহারকারীদের জন্য লাইভ আছে। এই মেগা সেলে Xiaomi 14 Civi কেনা যাচ্ছে 17,000 টাকা সস্তায়। আপনি ঠিকই শুনেছেন, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে লঞ্চ প্রাইসের থেকে ঠিক এতটাই দাম কমেছে স্মার্টফোনটির। এতে Xiaomi ও Leica-র যৌথ উদ্যোগে তৈরি Summilux লেন্স রয়েছে, যা পেশাদার মানের ছবি তুলতে সাহায্য করে। চলুন ফোনটির সমস্ত অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Xiaomi 14 Civi অ্যামাজনে 17,000 টাকা সস্তা হল

Xiaomi 14 Civi গত বছর জুনে ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় দাম 42,999 টাকা থেকে শুরু হয়েছিল। বর্তমানে এর মাচা গ্রীন ও ক্রুজ ব্লু কালার ভেরিয়েন্ট অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে বিক্রি হচ্ছে 25,999 টাকায় (8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ)। অর্থাৎ 17,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে Xiaomi 14 Civi কিনলে 600 টাকা অতিরিক্ত ছাড় মিলবে। ফলে খরচ 25,399 টাকায় নেমে আসবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন 779 টাকা ক্যাশব্যাক। Axis, SBI, এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 3 মাসের নো-কস্ট EMI অপশন থাকছে৷ প্রতি মাসে দিতে হবে 8,666.33 টাকা।

Photo Credit: Screenshot/Amazon

Xiaomi 14 Civi ডিসপ্লে ও ক্যামেরা স্পেসিফিকেশন

শাওমির এই ফোন 6.55 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, HDR10+, ও 1,236 x 2,570 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রাচ বা আঘাত থেকে স্ক্রিনকে রক্ষা করতে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন ব্যবহার করেছে শাওমি।

ক্যামেরা শাওমি 14 সিভি মডেলের প্রধান আকর্ষণ। এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সঙ্গে f/2.0 অ্যাপারচার ও 2x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেলের 50 মিমি টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনে 32 মেগাপিক্সেল + 32 মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরা বর্তমান। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Xiaomi 14 Civi প্রসেসর, ব্যাটারি ও অন্যান্য ফিচার্স

শাওমির তাদের এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করেছে। এতে Adreno 735 জিপিইউ রয়েছে। হ্যান্ডসেটটি 4,700mAh ব্যাটারিতে চলে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 40 মিনিটে 0-100 শতাংশ চার্জ হয়ে যায়। ফোনটিতে স্টেরিও স্পিকার, OTG সাপোর্ট, হাই-রেজ ওয়্যারলেস অডিও, আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Leica camera features
  • Solid performance
  • Decent display
  • Powerful speakers
  • Value for money
  • Bad
  • No IP68 rating
  • Random notifications from GetApps
  • Battery output is not the best in the segment
 
KEY SPECS
Display 6.55-inch
Front Camera 32-megapixel + 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 12-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 4700mAh
OS Android 14
Resolution 1236x2750 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  2. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  3. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  4. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  5. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  6. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  7. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  8. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
  9. Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
  10. Vivo Y51 Pro 5G ভারতে 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, ও 7200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.