Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 মে 2026 20:37 IST
হাইলাইট
  • Xiaomi 17 Max ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে
  • এটি Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে
  • ফোনটি 16 জিবি র‍্যাম + 512 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে বিক্রি হবে

Xiaomi 17 Max features a Leica-tuned triple rear camera system

Photo Credit: Xiaomi

Xiaomi 17 Max আজ চীনে লঞ্চ হয়েছে। একে টেক জায়ান্টটির সবচেয়ে উন্নত নন-আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোন বলা যেতে পারে। Xiaomi 17 লাইনআপের অন্য চার মডেলের মতো এতেও অত্যাধুধিক Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার হয়েছে, যা হাই পারফরম্যান্সের জন্য পরিচিত। Xiaomi 17 Max মডেলের ফিচার্সের মধ্যে রয়েছে Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, কোল্ড পাম্প কুলিং সিস্টেম, স্টেরিও ডুয়াল স্পিকার, ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ, IP68 রেটিং, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জি সাপোর্ট, ইত্যাদি। May 2026 ইভেন্টে এই ফোনের পাশাপাশি, Xiaomi Band Pro, Xiaomi Ear Clip TWS, এবং YU7 GT ইলেকট্রিক গাড়ি উন্মোচিত হয়েছে।।

Xiaomi 17 Max স্পেসিফিকেশন ও দাম

শাওমি 17 ম্যাক্স ফোনের সামনে 6.82 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা একটি নতুন আরজিবি সাব-পিক্সেল লেআউট ও নতুন রেড লুমিনাস পদার্থ ব্যবহার করে তৈরি হয়েছে। কোম্পানি একে সুপার পিক্সেল ডিসপ্লে নামে অভিহিত করছে। কারণ এটি 2K রেজোলিউশন স্ক্রিনের মতো উচ্চ ক্ল্যারিটি প্রদান করবে, কিন্তু একটি সাধারণ 1.5K ডিসপ্লের চেয়েও কম চার্জ খাবে।

Advertisement

শাওমির নতুন ফোনের স্ক্রিনে 1-120 হার্টজ রিফ্রেশ রেট, Dragon Crystal Glass প্রোটেকশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং HDR10+ সাপোর্ট পাওয়া যাবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Xiaomi 17 Max স্মার্টফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচারের সঙ্গে 200 মেগাপিক্সেল Samsung HP5 ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল জুম) আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, হ্যান্ডসেটের সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

শাওমির এই ফোনে 8,000mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা 50W ওয়্যারলেস ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা আছে। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম ও সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে এসেছে।

Advertisement

চীনে Xiaomi 17 Max মডেলের বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,799 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 68,000 টাকার সমান। ফোনটির 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 5,099 ইউয়ান (প্রায় 72,000 টাকা), 5,399 ইউয়ান (প্রায় 76,000 টাকা), ও 5,799 ইউয়ান (প্রায় 82,000 টাকা) রাখা হয়েছে৷ এটি ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.90-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1200x2608 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  2. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  3. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  4. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  5. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  6. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  7. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  8. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  9. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  10. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.