Xiaomi 17 চারটি 50MP ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং, ও 6,330mAh ব্যাটারির সাথে গ্লোবালি লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 ফেব্রুয়ারি 2026 19:52 IST
হাইলাইট
  • Xiaomi 17 ভারতে Lecia-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে
  • এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত
  • ফোনে 7,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে

Xiaomi 17 comes with a Leica-branded triple 50MP rear camera setup

Photo Credit: Xiaomi

Xiaomi 17 Series আজ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। চাইনিজ টেক জায়ান্টটি এ দেশে দু'টি ফ্ল্যাগশিপ ফোন এনেছে। Xiaomi 17 মডেলের সাথে Xiaomi 17 Ultra এসেছে। উভয় ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে। এই প্রতিবেদনে স্ট্যান্ডার্ড Xiaomi 17-এর দাম ও খুঁটিনাটি তুলে ধরা হল। ফোনে Leica Summilux ইমেজিং সিস্টেম, তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে শক্তিশালী 6,330mAh ব্যাটারি, সুপারফাস্ট 100W ওয়্যার্ড চার্জিং, 3D আইসলুপ কুলিং সিস্টেম, ও Dolby Atmos-এর সাথে স্টেরিও স্পিকার পাওয়া যাবে। 

Xiaomi 17 ডিসপ্লে ও ক্যামেরা স্পেসিফিকেশন

শাওমি 17 একটি 6.3 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে৷ এটি 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, ও HDR10+ অফার করে। স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান। সামনের 50 মেগাপিক্সেল ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Xiaomi 17 তিনটি ব্যাক ক্যামেরা অফার করে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, f/2.4 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2.6x অপটিক্যাল জুমের সাথে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (f/2.0) আছে। ফোনটির পিছনের ক্যামেরা ডলবি ভিশনের সাথে 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Xiaomi 17 প্রসেসর, ব্যাটারি, ও অন্যান্য ফিচার্স

শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে। চিপটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 7,000mAh ব্যাটারি রয়েছে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস সাপোর্ট করে। 

হ্যান্ডসেটের ব্যাটারিতে 22.5 ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং এবং 22.5 ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিংয়ের সুবিধা আছে। ফোনটি IP68 জল ও ধুলো প্রতিরোধী বডির সঙ্গে এসেছে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড আছে।

Xiaomi 17 দাম

গ্লোবাল মার্কেটে Xiaomi 17-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউরো (প্রায় 1,07,449 টাকা) রাখা হয়েছে। এটি পিঙ্ক, ব্ল্যাক, ব্লু, এবং হোয়াইট কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভারতে মার্চ 11 লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে। Xiaomi 17 Ultra একই দিনে ভারতে আসছে। উভয় ফোনে Leica ইমেজিং সিস্টেম রয়েছে. তবে আল্ট্রা ভ্যারিয়েন্টে 200 মেগাপিক্সেল Leica পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant 12-bit LTPO AMOLED display
  • Impressive still cameras and video recording
  • Perfectly usable 8K video recording
  • Good battery life
  • 100W fast wired charging
  • 50W wireless charging (using proprietary dock)
  • Bad
  • Average ultrawide camera
  • AI tools need some polish
  • Poor ultrawide video recording
  • Preinstalled third-party app
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6330mAh
OS Android 16
Resolution 2,656x1,220 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.