Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 মে 2026 11:55 IST
হাইলাইট
  • শাওমি ইন্ডিয়া তাদের X অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়েছে "T আসছে"
  • Xiaomi 17T ও Xiaomi 17T Pro মে 28 গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে
  • দুই ফোনেই Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে

Xiaomi 17T series is launching globally on May 28

Photo Credit: Xiaomi

Xiaomi 17T সিরিজ যে মে 28 গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে, তা গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে। শাওমির নতুন সাব-ফ্ল্যাগশিপ ফোন এখন ভারতেও লঞ্চের ইঙ্গিত দেওয়া হয়েছে। শাওমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল X অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়েছে যে, "T আসছে"। অর্থাৎ এখানে Xiaomi 17T মডেলের কথা বলা হয়েছে। কোম্পানি মোট তিনটি T সিরিজের ফোন ভারতে এনেছে — Mi 10T, Mi 10T Pro, এবং Xiaomi 11T Pro। শেষের মডেলটি 2022 সালে দেশে এসেছিল। অর্থাৎ, চার বছর পর Xiaomi T লাইনআপ দেশের বাজারে প্রত্যাবর্তন করছে।

Xiaomi 17T শীঘ্রই ভারতে আসছে

Xiaomi 17T ও Xiaomi 17T Pro আগামী সপ্তাহে মালয়েশিয়াতে রিলিজ হচ্ছে। তবে ভারতীয় লঞ্চ ডেট এখনও অজানা। আবার শুধু স্ট্যান্ডার্ড মডেল নাকি তার সাথে প্রো ভ্যারিয়েন্টও আসবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইতিমধ্যেই Xiaomi 17T লাইনআপের দুই ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ডিজাইনের দিক থেকে ফোনগুলি একই রকম দেখতে।

গতকাল শাওমি দাবি করেছে, T সিরিজে সবচেয়ে বড় আপগ্রেড আসছে। ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি অন্তত তেমনটাই ইঙ্গিত করছে। স্ট্যান্ডার্ড শাওমি 17টি 6.59 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। শাওমি 17টি প্রো মডেলে আরও বড় 6.83 ইঞ্চি স্ক্রিন থাকতে পারে, যার রিফ্রেশ রেট 144 হার্টজ। উভয় স্মার্টফোনে অ্যামোলেড প্যানেল এবং 1.5K রেজোলিউশন পাওয়া যাবে।

রিপোর্ট বলছে, Xiaomi T সিরিজের নতুন দুই ফোনের ব্যাক প্যানেলে Leica-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত হবে বলে আশা করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

পারফরম্যান্সের কথা বললে, Xiaomi 17T Pro রান করবে Dimensity 9500 প্রসেসরে। ফোনটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিংয়ের সঙ্গে আসতে পারে। Xiaomi 17T মডেলেও শক্তিশালী Dimensity 8500 Ultra চিপসেট ব্যবহার হবে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 6,500mAh ব্যাটারি। এটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বেস মডেলে ওয়্যারলেস চার্জিং নাও থাকতে পারে।

শাওমির আসন্ন দুই ফোনে Xiaomi HyperAI এবং Android 16 OS ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে। পূর্বে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, Xiaomi 17T-এর বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 74,999 টাকা হতে পারে। অন্য দিকে, 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ 84,999 টাকায় লঞ্চ হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple Maps: পথ দেখানোর পাশাপাশি এবার সেরা খাবার ও ঘোরার জায়গাও চিনিয়ে দেবে অ্যাপল ম্যাপস
  2. OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হল, শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, এবার অন্য অস্ত্রে বাজিমাত ওয়ানপ্লাসের
  3. Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
  4. Realme P4R 5G: 20,000 টাকার মধ্যে দেশের প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আনল রিয়েলমি
  5. Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ
  6. Starlink: স্টারলিঙ্ক ইন্টারনেট নিয়ে সতর্ক কেন্দ্র, আটকে গেল ভারতে পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র
  7. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  8. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  9. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  10. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.