তরুন প্রজন্মের জন্য নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 জুন 2019 20:31 IST
হাইলাইট
  • শুক্রবার নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করল Xiaomi
  • চিনে লঞ্চ হয়েছে Xiaomi – র নতুন ‘CC’ সিরিজ স্মার্টফোন সিরিজ
  • তরুন প্রজম্নের কথা মাথায় রেখে এই সিরিজ লঞ্চ হয়েছে

CC সিরিজের স্মার্টফোনে ক্যামেরায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে

শুক্রবার নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করল Xiaomi। আজ চিনে লঞ্চ হয়েছে Xiaomi – র নতুন ‘CC' সিরিজ স্মার্টফোন সিরিজ। তরুন প্রজন্মের কথা মাথায় রেখে এই স্মার্টফোনগুলি ডিজাইন করেছে চিনের কোম্পানিটি। Xiaomi জানিয়েছে ‘ক্রিয়েটিভ' আর ‘কালারফুল' থিম কে তুলে ধরতেই লঞ্চ হয়েছে নতুন ‘CC' সিরিজ।

নতুন সিরিজের ফোনগুলিতে প্রধানত ক্যামেরাকে গুরুত্ব দেওয়া হবে। ইন্টারনেটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই সিরিজের প্রথম দুটি স্মার্টফোন Mi CC9 আর Mi CC9e। এই দুই ফোনে সেলফি ক্যামেরায় জোর দেওয়া হবে।

Mi CC9 ফোনে থাকছে মোটোরাইজড রোটেটিং ক্যামেরা। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Asus 6Z  ফোনে এই ক্যামেরা ডিজাইন দেখা গিয়েছে। Mi CC9 ফোনে থাকতে পারে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 730 চিপসেট।

Mi CC9e ফোনে ফ্লিপ ক্যামেরা থাকছে না।  পরিবর্তে এই ফোনে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Mi CC9e ফোনে থাকছে একটি Snapdragon 712 চিপসেট। সাথে থাকছে 4,000 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জ সাপোর্ট। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi CC, Xiaomi Meitu, Meitu, Xiaomi, Mi CC9, Mi CC9e
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.